• Home
  • জেলার খবর
  • কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা শুভেন্দু অধিকারীর

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা শুভেন্দু অধিকারীর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। মঙ্গলবার সকালে, তাঁকে শ্রদ্ধা জানাতে, কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মালা দিলেন শুভেন্দু অধিকারী সহ বাকিরা। এদিন সেখানে ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, শর্বরী মুখোপাধ্যায় এবং অন্যরাও।

এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় এই দিনটি উপলক্ষে একটি পোস্টও করেন শুভেন্দু অধিকারী। ছবি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, “ভারতের একতা ও অখণ্ডতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী প্রণম্য রাষ্ট্রবাদী নেতা, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের জনক ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী’র বলিদান দিবসে আমার শতকোটি প্রণাম।”।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে একটি সভার আয়োজন করা হয়েছিল পদ্ম শিবিরের তরফ থেকে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বক্তৃতায় বলেছিলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়, তিনি আরও ঘোষণা করেছিলেন, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির জিরাটের বাড়ি রাজ্য সরকার ক্রয় কর সেখানে স্মৃতিসৌধ এবং লাইব্রেরি তৈরি করবে। এছাড়া কলকাতায় ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদের মূর্তিও প্রতিষ্ঠা করা হবে। 

এছাড়া বাজেটেও বিশেষ ঘোষণা করা হয় তাঁর বাড়ি সংরক্ষণের ব্যাপারে। বরাদ্দ করা হয়েছে মোট ২০০ কোটি টাকা। এবার দেখার বিষয় যে রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করতে পারে কিনা। শেষ পর্যন্ত কি হয়, সেদিকেই এখন তাকিয়ে রাজ্যবাসীদের একাংশ সহ গোটা রাজনৈতিক মহল।

Releated Posts

ঋতব্রতদের টেক্কা দিতে সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা কমিশনে জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে টেক্কা দিতে এবার বড় চাল চাললো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তাদের পাল্টা দিতে রাতারাতি সংশোধিত জাতীয়…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“কিছুটা সময় তাদের দিতে হবে” বাজেট প্রসঙ্গে বললেন হুমায়ুন

তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“নানা প্রকল্প করা হচ্ছে বিভিন্ন ধর্মস্থানে” বাজেটের সমালোচনা নওশাদের

তিনি আরও বলেন, “একাধিক চমক আছে বাজেটে। আর ব্যর্থতা ঢাকতে কমানো হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“চালাকির দ্বারা উপস্থাপিত” বাজেট নিয়ে অবস্থান শুভঙ্করের

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “জনহিতকর বাজেট নয়। এই বাজেট চালাকির দ্বারা উপস্থাপিত। গুরুতর প্রশ্ন আছে আর্থিক…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” বাজেটের সমালোচনা সেলিমের

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বিজেপি সরকারের এই বাজেট। গণ বিরোধী এবং…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“দিশাহীন ও অস্বচ্ছ” বঙ্গ বিজেপির বাজেটের সমালোচনা খার্গের

জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, “বাংলার এই বাজেট দিশাহীন ও অস্বচ্ছ। দিশা নেই কর্মসংস্থানের। নেই গৃহস্থের সঞ্চয়,…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“মনে হল কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ” বাজেটকে কটাক্ষ কুনালের

কুনাল ঘোষ বলেছেন, “এতবার অর্থমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ করলেন, তাতে মনে হল, কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ। অন্নপূর্ণা যোজনার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top