• Home
  • জেলার খবর
  • “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” বাজেটের সমালোচনা সেলিমের

“শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” বাজেটের সমালোচনা সেলিমের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” রাজ্য বাজেট নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, গেরুয়া শিবিরের তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে, তা গণ বিরোধী এবং চটকদারী। শুধু তাই নয়, তিনি এই দাবিও করেন যে বাজেটে কোনও দিশা নেই বেকারদের কর্মসংস্থানের। পাশাপাশি, তিনি আবাস যোজনা ও হকার উচ্ছেদের প্রসঙ্গও তোলেন।

সোমবার, ২২ জুন, বিজেপি সরকার পেশ করেছে তাদের প্রথম বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করেছে, সেই সবটা তিনি তুলে ধরেছেন। গেরুয়া শিবিরের তরফ থেকে এই বাজেটকে সর্বব্যাপী বাজেটের তকমা দেওয়া হলেও তা মনে করছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের মতে, এই বাজেট জনস্বার্থ বিরোধী।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বিজেপি সরকারের এই বাজেট। গণ বিরোধী এবং চটকদারী এই বাজেট।” তাঁর সংযোজন, “দিশা নেই বেকারদের কর্মসংস্থানের। এড়িয়ে যাওয়া হয়েছে আবাস যোজনার দুর্নীতি। অমানবিকভাবে হচ্ছে হকার উচ্ছেদ। নেই সেই সমস্যার সমাধানের কথা। অথচ ৩ হাজার কোটি টাকা ধার্য হয়েছে মঠ মন্দির সংস্কারের জন্য।” এবার দেখার বিষয় যে বাজেটে যা ঘোষণা করেছে  পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, তা পূরণ করার লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া হয় তাদের তরফ থেকে। শুধু তাই নয়, বিরোধীরাও এই বাজেটের বিরোধিতা করে পথে নেমে প্রতিবাদ জানায় কিনা, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

Releated Posts

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“কিছুটা সময় তাদের দিতে হবে” বাজেট প্রসঙ্গে বললেন হুমায়ুন

তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“নানা প্রকল্প করা হচ্ছে বিভিন্ন ধর্মস্থানে” বাজেটের সমালোচনা নওশাদের

তিনি আরও বলেন, “একাধিক চমক আছে বাজেটে। আর ব্যর্থতা ঢাকতে কমানো হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top