• Home
  • জেলার খবর
  • “চালাকির দ্বারা উপস্থাপিত” বাজেট নিয়ে অবস্থান শুভঙ্করের

“চালাকির দ্বারা উপস্থাপিত” বাজেট নিয়ে অবস্থান শুভঙ্করের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “চালাকির দ্বারা উপস্থাপিত” রাজ্য বাজেট নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, আর্থিক ঘাটতির সম্ভাবনা রয়েছে যদি প্রত্যাশিত রাজস্ব আদায় না হয়। এছাড়া যেই যেই ক্ষেত্রে খামতি রয়েছে, তাও তিনি তুলে ধরেন। পাশাপাশি, মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘিরে ঘোষণাকে স্বাগত জানালেও প্রশ্ন তোলেন যে বকেয়া ডিএর কী অবস্থা, তা জানা দরকার। 

সোমবার, ২২ জুন, বিজেপি সরকার পেশ করেছে তাদের প্রথম বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করেছে, সেই সবটা তিনি তুলে ধরেছেন। গেরুয়া শিবিরের তরফ থেকে এই বাজেটকে সর্বব্যাপী বাজেটের তকমা দেওয়া হলেও তা মনে করছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের মতে, এই বাজেট জনস্বার্থ বিরোধী।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “জনহিতকর বাজেট নয়। এই বাজেট চালাকির দ্বারা উপস্থাপিত। গুরুতর প্রশ্ন আছে আর্থিক কৌশল নিয়ে। দিশা নেই আয় বাড়া, মজবুত কর্মসংস্থান, পরিকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে বিষয়ে। আর্থিক ঘাটতির সম্ভাবনা আছে যদি প্রত্যাশা মতো রাজস্ব আদায় না হয়।” তাঁর সংযোজন, “শিল্পোন্নয়নের কথা বলা হলেও দিশা নেই জমি অধিগ্রহণ, কৃষকদের ক্ষতিপূরণ ঘিরে বিষয়ে। পাশাপাশি, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় যে ব্যাপক কাটছাঁট, যা সামাজিক ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিরোধী।” মহার্ঘ ভাতা বাড়ানো নিয়ে ঘোষণাকে স্বাগত জানিয়েও তাঁর প্রশ্ন, “জানা দরকার বকেয়া ডিএর অবস্থা কী।” এবার দেখার বিষয় যে বাজেটে যা ঘোষণা করেছে রাজ্য সরকার, তা পূরণ করার লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া হয় তাদের তরফ থেকে।

Releated Posts

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“কিছুটা সময় তাদের দিতে হবে” বাজেট প্রসঙ্গে বললেন হুমায়ুন

তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“নানা প্রকল্প করা হচ্ছে বিভিন্ন ধর্মস্থানে” বাজেটের সমালোচনা নওশাদের

তিনি আরও বলেন, “একাধিক চমক আছে বাজেটে। আর ব্যর্থতা ঢাকতে কমানো হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top