• Home
  • জেলার খবর
  • “আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বড় অভিযোগ তুললো সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই! কী বক্তব্য তাদের? নিট-ইউজির পুনঃপরীক্ষায় মোট আবেদনকারী এবং পরীক্ষা দিয়েছেন যেই সংখ্যার পরীক্ষার্থী, তার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। বাম ছাত্র সংগঠনের এই বিষয়টি তুলে ধরার পর রাজ্য সহ জাতীয় রাজনীতিতে ব্যাপক হইচই পড়েছে। এখানেই শেষ নয়, এই ব্যাপারে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে। সংবাদমাধ্যমের তথ্যকে ঢাল বানিয়ে তাঁদের দাবি, “কোয়ম্বত্তূরে যুক্ত করা পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ৯২ জন। পরীক্ষায় বসেননি ১ হাজার ৭২৮ জন। একইভাবে তিরুচিরাপল্লির বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেননি ১ হাজার ৭৯৯ জন।” পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থাপনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফ থেকে জানানো হয়েছে যে এবার পরীক্ষা দিয়েছেন ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। কিন্তু, নিট-কেলেঙ্কারির সময়ে ২২ লক্ষ ছিল সেই সংখ্যাটা। সৃজনদের মতে এই পার্থক্যটাও বেশ চিন্তার।

প্রসঙ্গত, নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতিকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। বিরোধীদের তরফ থেকে লাগাতার এই ব্যাপারে আক্রমণ করা হচ্ছে মোদি সরকারকে। যদিও বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছে কেন্দ্র। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। এর জল কতদূর গড়ায় বা আগামীদিনে আর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল। তবে বিষয়টি যে দেশের শিক্ষাব্যবস্থার উপর বিশাল আঘাত এনেছে, তা না বললেও স্পষ্ট।

Releated Posts

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“কিছুটা সময় তাদের দিতে হবে” বাজেট প্রসঙ্গে বললেন হুমায়ুন

তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“নানা প্রকল্প করা হচ্ছে বিভিন্ন ধর্মস্থানে” বাজেটের সমালোচনা নওশাদের

তিনি আরও বলেন, “একাধিক চমক আছে বাজেটে। আর ব্যর্থতা ঢাকতে কমানো হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“চালাকির দ্বারা উপস্থাপিত” বাজেট নিয়ে অবস্থান শুভঙ্করের

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “জনহিতকর বাজেট নয়। এই বাজেট চালাকির দ্বারা উপস্থাপিত। গুরুতর প্রশ্ন আছে আর্থিক…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top