• Home
  • জেলার খবর
  • ঋতব্রতদের টেক্কা দিতে সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা কমিশনে জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঋতব্রতদের টেক্কা দিতে সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা কমিশনে জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে টেক্কা দিতে এবার বড় চাল চাললো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তাদের পাল্টা দিতে রাতারাতি সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনে জমা দিলেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয় রাজনৈতিক মহলের অন্দরেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়টিকে ঘিরে। বলা ভালো, বিষয়টি এক অন্য পর্যায়ে যাচ্ছে।

রাজ্যে পালাবদলের পর বিশাল ভাঙন ধরেছে তৃণমূলে, যা এই মুহূর্তে এক বড় আলোচনার বিষয় রাজ্য রাজনীতিতে। ৬৪ জনেরও বেশি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সাথে হাত মেলানোর জেরে পরিষদীয় দলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। অন্যদিকে লোকসভাতেও একই চিত্র। দলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন যোগ দিয়েছেন বিজেপি নেতৃতাধীন এনডিএ সমর্থিত এনসিপিআইতে।

এই আবহে সোমবার নিউটাউনের এক ফাইভ স্টার হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এক বিশেষ অধিবেশন হয় কাউন্সিলরদের নিয়ে। সেখানে তৈরি করা হয় নতুন সাংগঠনিক কমিটি। চেয়ারপার্সন করা হয়েছে হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়কে। ফিরহাদ হাকিমকে করা হয়েছে ভাইস চেয়ারম্যান এবং একই পদে দায়িত্ব পেয়েছেন অরূপ বিশ্বাস ও রথীন ঘোষ। অন্যদিকে জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিন পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।

তা টেক্কা দিতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত করেন নিজের নেতৃত্বাধীন সংগঠনের সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা। এখানেই শেষ নয়, দেরি না করে নির্বাচন কমিশনে সেই তালিকা সোজা পাঠিয়ে দেন। নয়া তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন এবং কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। এই পদক্ষেপের দ্বারা নিয়ন্ত্রণ বজায় রাখতেই কালীঘাট তৃণমূল শীঘ্রই গিয়েছে নির্বাচন কমিশনে।

Releated Posts

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা শুভেন্দু অধিকারীর

জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। মঙ্গলবার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“কিছুটা সময় তাদের দিতে হবে” বাজেট প্রসঙ্গে বললেন হুমায়ুন

তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top