• Home
  • খেলা
  • গোল খেয়ে পাল্টা দুই গোল, জয় অ্যালজেরিয়ার

গোল খেয়ে পাল্টা দুই গোল, জয় অ্যালজেরিয়ার

Image

নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে খাতা খুলল অ্যালজেরিয়া। তাদের হাতে পরাজিত হলো জর্ডান। ম্যাচের ফলাফল ২-১। এই ম্যাচে প্রথমে গোল খেয়েছিল আলজেরিয়া। তারপর পাল্টা দুটি গোল দেয় তারা। অন্যদিকে জর্ডানের তরফ থেকেও চেষ্টা করা হয়েছিল গোল করে ম্যাচে ঘুরে দাঁড়ানোর। কিন্তু তা করে উঠতে সফল হয়নি তারা। বরং আলজেরিয়ার আক্রমণের সামনে তাদের বেশ দুর্বল ও দিশাহীন দেখায়। 

ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ম্যাচটি খেলা হয় স্যান্তা ক্লারার স্যান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলা চালু করে অ্যালজেরিয়া। লাগাতার চেষ্টা চালায় তারা গোল করে এগিয়ে যাওয়ার। একাধিকবার তারা কাছাকাছিও আসে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে ৩৬ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করে জর্ডান। গোল করে দলকে এগিয়ে দেন আল-রাশদান। এরপর ম্যাচে ঘুরে দাঁড়াতে আক্রমণের মাত্রা আরো বাড়ায় অ্যালজেরিয়া। তবে প্রথমার্ধে গোল করতে পারেনি তারা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে জর্ডান।

দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণ করতে থাকে অ্যালজেরিয়া। লাগাতার চেষ্টা চালিয়ে যায় গোল করার। অবশেষে ৬৯ মিনিটে তা করতে সফল হয় তারা। বেনবৌয়ালির গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। ব্যবধান বাড়াতে খুব বেশি সময় লাগেনি তাদের। ৮২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গৌইরি। এরপর হাজার চেষ্টা করেও আর গোল করে ম্যাচে ফিরে আসতে পারেনি জর্ডান। অবশেষে ২-১ ফলাফলে ম্যাচ নিজেদের নামে করে নেয় অ্যালজেরিয়া। এই মুহূর্তে তারা ‘গ্রুপ জে’তে রয়েছে তৃতীয় স্থানে এবং জর্ডান চতুর্থ স্থানে। এবার দেখার বিষয় যে তাদের শেষ ম্যাচে তারা কেমন পারফর্ম করে।

Releated Posts

সেনেগাল আগ্রাসী ফুটবল খেললেও জয় নরওয়ের

যদিও এই জয় খুব একটা সহজ ছিল না তাদের কাছে। ম্যাচের ফলাফল ৩-২। সেনেগালের তরফ থেকেও আপ্রাণ চেষ্টা…

ByByHafizur Rahaman Jun 23, 2026

এমবাপের জোড়া গোলে দ্বিতীয় জয় ফ্রান্সের

এবার তাদের হাতে পরাজিত হলো ইরাক। ম্যাচের ফলাফল ৩-০। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইরাকের উপর রীতিমতো ছড়ি…

ByByHafizur Rahaman Jun 23, 2026

পেনাল্টি মিস করেও জোড়া গোল মেসির, দাপট অব্যাহত আর্জেন্টিনার

এদিন তাঁর দ্বারা পেনাল্টি মিস স্তম্ভিত করে দিয়েছিল তাঁর ভক্ত সহ আর্জেন্টিনা দলের সমর্থকদের। তবে শেষ পর্যন্ত তিনি…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো মিশর

সোমবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল নিউজিল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বিশাল মার্জিনে জয় পেল তারা। ম্যাচের…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top