• Home
  • খেলা
  • এমবাপের জোড়া গোলে দ্বিতীয় জয় ফ্রান্সের

এমবাপের জোড়া গোলে দ্বিতীয় জয় ফ্রান্সের

Image

নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে দাপট অব্যাহত ফ্রান্সের। এবার তাদের হাতে পরাজিত হলো ইরাক। ম্যাচের ফলাফল ৩-০। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইরাকের উপর রীতিমতো ছড়ি ঘোড়ায় ফ্রান্স। বিস্তারিতভাবে বলতে গেলে, তাদের আক্রমণের সামনে রীতিমতো দিশাহীন দেখায় ইরাককে। বলা ভালো, বেশ নড়বড়ে দেখায় তাদের। যদিও ইরাকের তরফ থেকেও চেষ্টা করা হয়েছিল ম্যাচ বাঁচানোর, কিন্তু তারা তা করতে সফল হয়নি। দলের ফুটবলেরদের চোখে-মুখে রীতিমত চাপ ফুটে উঠছিল।

মঙ্গলবার (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচটি খেলা হয় ফিলাডেলফিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। ম্যাচে প্রথম মিনিট থেকে জয় পাওয়ার লক্ষ্যে ইরাকের উপর চাপ সৃষ্টি করা শুরু করে ফ্রান্স। লাগাতার পাসিং ফুটবল খেলে তারা ইরাকের ডিফেন্স ভেঙ্গে গোল করার চেষ্টা করে। অবশেষে ১৪ মিনিটে তারা সফল হয়। গোল করে দলকে এগিয়ে দেন দলের অন্যতম তারকা ফুটবলার এমবাপে। ইরাকও আপ্রাণ চেষ্টা করে পাল্টা গোল দেওয়ার। অনেকবার কাছাকাছিও এসেছিল তারা। কিন্তু সফল হয়নি ফ্রান্সের জালে বল জড়াতে। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে ফ্রান্স। 

দ্বিতীয়ার্ধেও কোনও পরিবর্তন ঘটেনি ফ্রান্সের খেলায়। একইভাবে আক্রমণ চালিয়ে যায় তারা। ৫৪ মিনিটে তারা দ্বিতীয় গোলটি পায়। এবারেরও গোলদাতা এমবাপে। গোল করে তিনি ছুঁয়ে ফেলেন ক্লোসেকে। তাদের তৃতীয় গোলটি আসতে খুব বেশি সময় লাগেনি। ৬৬ মিনিটে আরো ব্যবধান বাড়ান ডেম্বেলে। তারপরও অ্যাটাক জারি থাকে তাদের। কিন্তু চতুর্থবার ইরাকের জালে বল জড়াতে সফল হয়নি তারা। একাধিকবার কাছাকাছি যাওয়া সত্ত্বেও সুযোগ হাতছাড়া হয়। অবশেষে ৩-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। জয় নিজেদের ঝুলিতে তোলে ফ্রান্স।

Releated Posts

গোল খেয়ে পাল্টা দুই গোল, জয় অ্যালজেরিয়ার

চলতি ফুটবল বিশ্বকাপে খাতা খুলল অ্যালজেরিয়া। তাদের হাতে পরাজিত হলো জর্ডান। ম্যাচের ফলাফল ২-১। এই ম্যাচে প্রথমে গোল…

ByByHafizur Rahaman Jun 23, 2026

সেনেগাল আগ্রাসী ফুটবল খেললেও জয় নরওয়ের

যদিও এই জয় খুব একটা সহজ ছিল না তাদের কাছে। ম্যাচের ফলাফল ৩-২। সেনেগালের তরফ থেকেও আপ্রাণ চেষ্টা…

ByByHafizur Rahaman Jun 23, 2026

পেনাল্টি মিস করেও জোড়া গোল মেসির, দাপট অব্যাহত আর্জেন্টিনার

এদিন তাঁর দ্বারা পেনাল্টি মিস স্তম্ভিত করে দিয়েছিল তাঁর ভক্ত সহ আর্জেন্টিনা দলের সমর্থকদের। তবে শেষ পর্যন্ত তিনি…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো মিশর

সোমবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল নিউজিল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বিশাল মার্জিনে জয় পেল তারা। ম্যাচের…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top