• Home
  • খেলা
  • পেনাল্টি মিস করেও জোড়া গোল মেসির, দাপট অব্যাহত আর্জেন্টিনার

পেনাল্টি মিস করেও জোড়া গোল মেসির, দাপট অব্যাহত আর্জেন্টিনার

Image

নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে দাপট অব্যাহত আর্জেন্টিনার। সোমবার তারা পরাজিত করল অস্ট্রিয়াকে। ম্যাচের ফলাফল ২-০। দুটি গোলই করেন মেসি। তবে এদিন তাঁর দ্বারা পেনাল্টি মিস স্তম্ভিত করে দিয়েছিল তাঁর ভক্ত সহ আর্জেন্টিনা দলের সমর্থকদের। তবে শেষ পর্যন্ত তিনি দুটি গোল করে নিজের মুখ রাখেন। অন্যদিকে অস্ট্রিয়ার তরফ থেকেও আপ্রাণ চেষ্টা করা হয়েছিল ম্যাচে ঘুরে দাঁড়ানোর, তবে তারা তা পারেনি শেষ পর্যন্ত।

সোমবার ম্যাচটি খেলা হয় আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই আক্রমণ করা শুরু করে আর্জেন্টিনা। লাগাতার তাদের তরফ থেকে প্রয়াস করা হয় অস্ট্রিয়ার রক্ষণভাগ ভেঙ্গে গোল হাকানোর। তবে তারা পেরে উঠছিলেন না। নবম মিনিটে পেনাল্টি দেওয়া হয় আর্জেন্টিনাকে। তবে তা মিস করেন মেসি। কিন্তু ৩৮ মিনিটে তিনি দলকে প্রথম গোলটি দেন এবং এর সাথে ভাঙেন ক্লোসের রেকর্ড। এরপরও আক্রমণ চালিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয় গোলটি আসেনি। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। 

দ্বিতীয়ার্ধেও একইভাবে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। চেষ্টা চালিয়ে যায় ব্যবধান বাড়ানোর। তবে তা রুখে দিচ্ছিল অস্ট্রিয়ার ডিফেন্স ও গোলরক্ষক। অস্ট্রিয়াও কয়েকটি সুযোগ পায় গোটা ম্যাচজুড়ে গোল করে ম্যাচে ঘুরে দাঁড়ানোর। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। আর্জেন্টিনার জালে বল জড়াতে সফল হয়নি তারা। অবশেষে ম্যাচ শেষের দোরগোড়ায় ফের গোল করেন মেসি এবং এর সাথে ভাঙেন ব্রাজিলের অন্যতম তারকা ফুটবলার মার্টার রেকর্ড। এই পর্যন্ত বিশ্বকাপে মেসির গোলের সংখ্যা ১৮। শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করেও কিছু করে উঠতে পারেনি অস্ট্রিয়া। ২-০ গোলে ম্যাচ নিজেদের নামে করে আর্জেন্টিনা।

Releated Posts

গোল খেয়ে পাল্টা দুই গোল, জয় অ্যালজেরিয়ার

চলতি ফুটবল বিশ্বকাপে খাতা খুলল অ্যালজেরিয়া। তাদের হাতে পরাজিত হলো জর্ডান। ম্যাচের ফলাফল ২-১। এই ম্যাচে প্রথমে গোল…

ByByHafizur Rahaman Jun 23, 2026

সেনেগাল আগ্রাসী ফুটবল খেললেও জয় নরওয়ের

যদিও এই জয় খুব একটা সহজ ছিল না তাদের কাছে। ম্যাচের ফলাফল ৩-২। সেনেগালের তরফ থেকেও আপ্রাণ চেষ্টা…

ByByHafizur Rahaman Jun 23, 2026

এমবাপের জোড়া গোলে দ্বিতীয় জয় ফ্রান্সের

এবার তাদের হাতে পরাজিত হলো ইরাক। ম্যাচের ফলাফল ৩-০। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইরাকের উপর রীতিমতো ছড়ি…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো মিশর

সোমবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল নিউজিল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বিশাল মার্জিনে জয় পেল তারা। ম্যাচের…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top