• Home
  • জেলার খবর
  • “নানা প্রকল্প করা হচ্ছে বিভিন্ন ধর্মস্থানে” বাজেটের সমালোচনা নওশাদের

“নানা প্রকল্প করা হচ্ছে বিভিন্ন ধর্মস্থানে” বাজেটের সমালোচনা নওশাদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “নানা প্রকল্প করা হচ্ছে বিভিন্ন ধর্মস্থানে” রাজ্য বাজেট নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বাজেটে মুসলিমদের টাইট দেওয়ার বার্তা দেওয়া হয়েছে, কিন্তু শুধু মুসলিম নয়, বঞ্চনা করা হল অন্য সংখ্যালঘুদেরও। এখানেই শেষ নয়, মহার্ঘ ভাতা নিয়েও নিজের মত জানান নওশাদ। তাঁর বক্তব্য, মহার্ঘ ভাতা বাড়ানোর কথা বলা হলেও দিতে ব্যর্থ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা।

সোমবার, ২২ জুন, বিজেপি সরকার পেশ করেছে তাদের প্রথম বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করেছে, সেই সবটা তিনি তুলে ধরেছেন। গেরুয়া শিবিরের তরফ থেকে এই বাজেটকে সর্বব্যাপী বাজেটের তকমা দেওয়া হলেও তা মনে করছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের মতে, এই বাজেট জনস্বার্থ বিরোধী।

ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, “আগের সরকার দুর্গা অঙ্গনের কথা বলার সময়ে তৎকালীন বিরোধী দল বিজেপি বলেছিল, ধর্মীয় কাজ করা যায় না জনতার টাকায়। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিনানা প্রকল্প করা হচ্ছে ভিন্ন ধর্মস্থানে। যে ‘নীল অর্থনীতি’র কথা বলা হয়েছে বাজেটে, তার প্রেক্ষিতে এবার কি দু’-এক জন শিল্পোদ্যোগী জলেরও দখল নেবেন?” তিনি আরও বলেন, “একাধিক চমক আছে বাজেটে। আর ব্যর্থতা ঢাকতে কমানো হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৩ হাজার কোটি টাকারও বেশি। এর দ্বারা বার্তা ‘মুসলিমদের টাইট দেওয়া হল’। কিন্তু এর দ্বারা শুধু মুসলিম নয়, বঞ্চনা করা হল অন্য সংখ্যালঘুদেরও।”

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘিরে ঘোষণা সম্পর্কে আইএসএফ বিধায়কের বক্তব্য, “সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা বলেছে। কিন্তু ব্যর্থ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে। পাশাপাশি, এই বাজেট সেইভাবে দিশা দিতে পারেনি সম কাজে সম বেতনের বিষয়ে, চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের।” এবার দেখার বিষয় যে বাজেটে যা ঘোষণা করেছে রাজ্য সরকার, তা পূরণ করার লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া হয় তাদের তরফ থেকে।

Releated Posts

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“কিছুটা সময় তাদের দিতে হবে” বাজেট প্রসঙ্গে বললেন হুমায়ুন

তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“চালাকির দ্বারা উপস্থাপিত” বাজেট নিয়ে অবস্থান শুভঙ্করের

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “জনহিতকর বাজেট নয়। এই বাজেট চালাকির দ্বারা উপস্থাপিত। গুরুতর প্রশ্ন আছে আর্থিক…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top