• Home
  • আবহাওয়া
  • বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে কি ঝড়ো ব্যাটিং শীতের? জেনে নিন পরিস্থিতি

বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে কি ঝড়ো ব্যাটিং শীতের? জেনে নিন পরিস্থিতি

Image

দেবজিৎ মুখার্জি: দোরগোড়ায় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ সরস্বতী পুজো। বর্তমানে যে আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা রাজ্য, তাতে প্রশ্ন উঠছে যে সেদিনও কি ভালোই ঠান্ডা থাকবে নাকি বসন্তের পরিস্থিতি পাওয়া যাবে? যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছুদিন ধরে যে পূর্বাভাস দিচ্ছে, তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শীত এবার ধীরে ধীরে বিদায় নিতে পারে।

গতকাল থেকেই আবহাওয়ায় বদল দেখা যাচ্ছে। রবিবার পর্যন্ত যেই শীত ছিল গোটা রাজ্যে, তা এখন অনেকটাই কমেছে। হাওয়া অফিস সূত্র মারফত জানা গিয়েছে, আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীভৎস শীত কমলেও এখনো এই ঋতুর পোশাক তুলে রাখার সময় হয়নি। আবহাওয়া দপ্তরের বক্তব্য, শীত পুরোপুরি যাচ্ছে না এই মুহূর্তে এবং তা থাকবে চলতি মাসে। ভোর ও রাতে শীত অনুভব করা গেলেও বেলার দিকে রোদের জেরে সামান্য বাড়বে তাপমাত্রা। আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন যে শীতের মধ্যে দিয়েই কাটবে চলতি মাসটা এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তা বিদায় নিতে শুরু করবে।

আগামী ২-১ দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল ও সন্ধ্যার দিকে শীত থাকলেও, দুপুরের দিকে দেখা যেতে পারে রোদের তেজ। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে। যদিও শীতের দাপট থাকবে পাহাড়ে। এখনো বেশ ভালোই ঠান্ডা রয়েছে দার্জিলিং ও কালিংপংয়ে। দক্ষিণবঙ্গের চেয়ে শীত কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে, শীত একপ্রকার লুকোচুরি খেলবে সরস্বতী পুজোর আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top