• Home
  • খেলা
  • “যেভাবে পরিণত হয়েছে, তা অসাধারণ” বৈভবের প্রশংসায় পঞ্চমুখ লক্ষণ

“যেভাবে পরিণত হয়েছে, তা অসাধারণ” বৈভবের প্রশংসায় পঞ্চমুখ লক্ষণ

Image

নিউজ ডেস্ক: “যেভাবে পরিণত হয়েছে, তা অসাধারণ” বৈভবের প্রশংসায় পঞ্চমুখ দলের অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষণ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে সফল হয়েছে বৈভব এবং রানও পেয়েছে। তবে এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে ফিটনেসের ক্ষেত্রে উন্নতি করতে হবে তাঁকে। যদিও তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে বৈভবের বয়স এখন অল্প এবং তাঁকে আরও সুযোগ দিতে হবে।

সিরিজ জিতে সাংবাদিক সম্মেলনে ভিভিএস লক্ষণ বলেন, “গত ৬ মাসে যেভাবে পরিণত হয়েছে বৈভব, তা অসাধারণ। সেই কারণেই মানিয়ে নিতে পেরেছে কঠিন পরিস্থিতিতে। কঠিন সিরিজে রানও করেছে। তবে এখনও ওকে একটা ক্ষেত্রে উন্নতি করতে হবে। সেটা ফিটনেস। আরও উন্নতি করতে হবে ফিল্ডিংয়ে। নাহলে দীর্ঘ সময় ধরে সমস্যা হবে খেলতে। ওই একটা দিকেই বেশি পরিশ্রম করতে হবে ওকে।”

পাশাপাশি লক্ষণ এটাও মনে করিয়ে দিয়েছেন, “আমাদের এটাও মাথায় রাখতে হবে, বৈভবের মাত্র ১৫ বছর বয়স। ও এখনও বাচ্চা ছেলে। আরও সময় দিতে হবে ওকে।” তাঁর সংযোজন, “ও প্রতি ম্যাচে উন্নতি করছে। সেটা এই ম্যাচেও দেখা গেল। কঠিন জায়গায় ফিল্ডিং করেছে। চোট পাওয়ার পরেও চেয়েছিল খেলতে। কিন্তু ফিজিও মাঠ ছাড়তে বলে ওকে। এর থেকেই বোঝা যায়, লড়াই করতে চায় ও। ছাড়তে চায় না মাঠ। এই লড়াকু মানসিকতাই অনেক দূর নিয়ে যাবে ওকে।” এবার দেখার, পরবর্তী সিরিজগুলিতে কেমন পারফর্ম করেন বৈভব। প্রসঙ্গত, জিম্বাবয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে বৈভবের মোট সংগ্রহ ১৫১ রান, যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top