• Home
  • দেশ
  • “এখন প্রশ্নফাঁস দুর্ঘটনা নয়, নিয়ম হয়ে দাঁড়িয়েছে” কেন্দ্রকে তুলোধোনা অভিষেকের

“এখন প্রশ্নফাঁস দুর্ঘটনা নয়, নিয়ম হয়ে দাঁড়িয়েছে” কেন্দ্রকে তুলোধোনা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি: প্রশ্নফাঁস ঠেকাতে সংসদে কড়া বিল নিয়ে আসা হয়েছে মোদি সরকারের তরফ থেকে, যা সমর্থন করলেও গেরুয়া শিবিরকে তুলোধোনা করতে ছাড়েননি কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বিজেপি সরকারের শাসনকালে প্রশ্নফাঁস ব্যতিক্রম বা দুর্ঘটনার পরিবর্তে স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের উপর নির্যাতন চালানোর অভিযোগ নিয়েও সরব হয়েছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “নিজেই আগুন লাগিয়ে নিজেরাই নেভানোর চেষ্টা করছে বিজেপি।” তাঁর প্রশ্ন, “সরকার এখন বিল আনছে। তাতে হয়তো শাস্তি হতে পারে দোষীদের, কিন্তু প্রশ্নফাঁসে যে মানসিক ধাক্কা খেয়েছে পড়ুয়ারা, সেটা ঠিক হবে কী করে? যে স্বপ্নগুলো ভেঙে গিয়েছে, তা ঠিক করবেন কী করে?” মোদি সরকারের উদ্দেশে তাঁর প্রশ্ন, “কেন রোখা গেল না প্রশ্নফাঁস?”

দেশের নানা প্রান্তে বিক্ষোভকারীদের উপর নির্যাতন চালানো প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকার অমৃতকাল বলছে এই সময়কে, আসলে তা।উৎকণ্ঠা কাল। একটা সরকারের সাফল্য-ব্যর্থতা সরকার কী করল, না করল, তাতে নির্ধারিত হয় না। সেটা নির্ধারিত হয় সরকার কেমন প্রজন্ম তৈরি করছে, তার উপর।” তিনি প্রশ্ন তোলেন, “কেন ছাত্রদের কথা না শুনে চালানো হল পেলেট গানের গুলি? সরকার কেন রুখতে পারে না প্রশ্নফাঁস।” তাঁর অভিযোগ, “এখন প্রশ্নফাঁস দুর্ঘটনা নয়, নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একটা প্যাটার্ন এটা। এখনও প্রশ্ন কাটেনি কেন্দ্রের দায়বদ্ধতা নিয়ে। এই সরকার ভবিষ্যতের কথা বলে। কিন্তু ভবিষ্যৎ নির্মাণ হয় না অন্যায়ের ভিতে।” এবার দেখার আগে কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top