নিউজ ডেস্ক: টি-টোয়েন্টির পর ওডিআই সিরিজও হাতছাড়া হল টিম ইন্ডিয়ার। তিন ম্যাচের ওডিআই সিরিজ ২-১ ফলাফলে নিজেদের নামে করলো ইংল্যান্ড। লর্ডসে অন্তিম ম্যাচটি তারা জিতে নিল ২৭ রানে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮৭ রান তোলে ইংল্যান্ড। সর্বোচ্চ ১৪১ রান করেন বেন ডাকেট। এছাড়া জেকব বেথেল করেন ৯১ এবং জো রুট অপরাজিত থাকেন ৭৪ রানে। ৪১ রানে অপরাজিত থাকেন বাটলারও। জবাবে রান তাড়া করতে নেমে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৬০ রান করে ভারত। ১৩৮ করেন রোহিত শর্মা। এছাড়া অধিনায়ক শুভমান গিল করেন ৭৭ এবং বিরাট কোহলি ৭৪। ইংল্যান্ডের বোলারদের মধ্যে চারটি উইকেট নিজের ঝুলিতে তোলেন স্যাম কারান। ম্যাচের সেরা হন জেকব বেথেল এবং সিরিজের সেরা হন জো রুট।
লর্ডসে হাড্ডাহাড্ডি ম্যাচে হার ভারতের, সিরিজ জিতল ইংল্যান্ড

Releated Posts
“সত্যিই স্বপ্ন পূরণ হল” প্রথমবার পুরস্কার নিয়ে বলল বৈভব
কী বক্তব্য তার?
টরেসের গোলে বিশ্বকাপ জয় স্পেনের
বিশ্বকাপ জয় স্পেনের
‘ডু অর ডাই’ ম্যাচে ছিটকে গেলেন ওয়াশিংটন
কেন খেলবেন না তিনি?


By














