• Home
  • দেশ
  • পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা

পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা

Image

দেবজিৎ মুখার্জি: “প্রতিবাদের নামে পুলিশের উপর হামলা চালানো হয়েছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফ থেকে” এই অভিযোগ তুলে এবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ জানাতে চলেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি সহ গোটা জাতীয় রাজনীতিতে। শুধু তাই নয়, এই প্রতিবাদ কর্মসূচি ফিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

অনুমতি না মেলা সত্ত্বেও পূর্ব ঘোষণা অনুসারে গত সোমবার সংসদ অভিযানে নামা হয় সিজেপির তরফ থেকে। এই কর্মসূচিকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানের রূপ নেয় গোটা দিল্লি। ছত্রভঙ্গ করতে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হলে পরিস্থিতি আরও উগ্র হয়ে ওঠে। দিল্লি পুলিশের বক্তব্য, এই আন্দোলনে কয়েকজন সমাজবিরোধী ঢুকে পুলিশ কর্মীদের উপর ভয়াবহ হামলা চালায় এবং অনেকে আহত হন। 

এই হামলার প্রতিবাদ জানাতে চলতি মাসের অন্তিম দিনে, অর্থাৎ ৩১ জুলাই, যন্তর মন্তরে প্রতিবাদ করতে চায় দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত কর্তাদের সংগঠন ‘দিল্লি পুলিশ ফেডারেশন’। অনুমতির জন্য তাদের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের কাছে। আবেদনে তারা জানিয়েছে, “গত ২০ জুলাই যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় আহত হয়েছেন কর্তব্যরত বহু পুলিশকর্মী এবং আধা সামরিক বাহিনীর আধিকারিকরা। এর প্রতিবাদেই অবস্থান কর্মসূচির জন্য চাওয়া হয়েছে আগামী ৩১ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।” তারা স্পষ্ট করে দিয়েছে, এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ হবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র জাতীয় রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top