• Home
  • জেলার খবর
  • “সীমারেখা রাখবেন সৌজন্যের” অভয়ার মাকে হুঁশিয়ারি মমতার

“সীমারেখা রাখবেন সৌজন্যের” অভয়ার মাকে হুঁশিয়ারি মমতার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার ঘাসফুল শিবিরের প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানিহাটির সভামঞ্চ থেকে সেখানকার বিজেপি প্রার্থী, তথা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের মা, রত্না দেবনাথকে, নাম না করে, একপ্রকার হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। 

তিনি বলেন, “কেউ ভোটে প্রার্থী হলে তার অধিকার আছে নিজের কথা বলার। কিন্তু রাজনীতির অঙ্গ ভোট। কিছু বলতেই পারে এক রাজনীতির লোক অন্য রাজনীতির লোককে। কিন্তু কাউকে কটুক্তি করব না আমি। আপনারাও সীমারেখা রাখবেন সৌজন্যের।”

তিনি আরো বলেন, “যদি বাঁচাতে হয় সন্তানদের শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার, মনে রাখবেন তাহলে আপনাদের দরকার তৃণমূল সরকার। একটা কথা বলবেন যে যতই নাটক, ছলনা করুক।” প্রসঙ্গত, বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ এবং দাবি করেন যে তাঁকে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং অনেক মানুষ তাঁর সমর্থনে রয়েছেন।

Releated Posts

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“কিছুটা সময় তাদের দিতে হবে” বাজেট প্রসঙ্গে বললেন হুমায়ুন

তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“নানা প্রকল্প করা হচ্ছে বিভিন্ন ধর্মস্থানে” বাজেটের সমালোচনা নওশাদের

তিনি আরও বলেন, “একাধিক চমক আছে বাজেটে। আর ব্যর্থতা ঢাকতে কমানো হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top