• Home
  • জেলার খবর
  • “ওনার মতো কাউকে মুখ্যমন্ত্রী করবে না তো?” বিপ্লব দেবকে পাল্টা ব্রাত্য বসুর

“ওনার মতো কাউকে মুখ্যমন্ত্রী করবে না তো?” বিপ্লব দেবকে পাল্টা ব্রাত্য বসুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে পাল্টা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কী বললেন তিনি? বরানগরের কর্মসূচি থেকে তিনি যে মন্তব্য করেছেন, তার পাল্টা দেওয়া হলো ব্রাত্য বসুর তরফ থেকে। শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন যে বিজেপি ক্ষমতায় আসার পর বিপ্লব দেবের মত কাউকে মুখ্যমন্ত্রী করবে না তো, যাঁকে দুই বছরের মধ্যে ঘাড়ধাক্কা দিতে হয়েছিল।

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে পরিবেশ পাল্টাচ্ছে বাংলার। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিএম, কংগ্রেস, সকলেই জোরকদমে প্রস্তুতি চালু করে দিয়েছে। শুধু তাই নয়, কিভাবে নিজেদের গড় ধরে রাখা যায় বা অন্যের গড় নিজেদের দখলে করা যায়, তার জন্য সবরকমভাবে ঘুঁটি সাজাচ্ছে দলগুলি। এক কথায় বলতে গেলে, কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ।

বিজেপির তরফ থেকে মাঝেমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য প্রভাবশালী নেতারা বাংলার মাটিতে আসছেন। কখনো সভা করতে বা কখনো সংগঠনকে মজবুত করার কর্মসূচিতে। জয়কে পাখিরচোখ করে সবটা দিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। বাংলার মসনদ থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পদ্ম শিবির। 

বুধবার বরানগরে বিপ্লব দেবের এক কর্মসূচি ছিল। সেখানকার এক মন্দিরে তিনি পুজো দেন। এরপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং একাধিক বিস্ফোরক বার্তা দেন। তিনি বলেন, “রক্তগঙ্গা বয়ে যাক, কি মহাসাগর বয়ে যাক, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে। পরিবর্তন চাইছে মানুষ। সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তাঁরা বিজেপিকে এই ক্ষমতায় আনবে। এবার আর থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটা।” লক্ষীর ভান্ডারের টাকা বাড়ানো নিয়ে তিনি বলেন, “ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি মাসে ২০০০ টাকা করে সমস্ত ভাতা দিয়েছিলাম। কিন্তু ধ্যাঁড়া পিটাইনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০০ টাকা বাড়িয়ে এত ধ্যাঁড়া পিটিয়ে বলছেন কেন?”

এবার তার পাল্টা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি প্রশ্ন তোলেন, “বিজেপি সরকার গঠন করে আবার ওনার মতো কাউকে মুখ্যমন্ত্রী করবে না তো, যে ঘাড়ধাক্কা দিতে হয় দুই বছরের মধ্যে?” প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার বেফাঁস মন্তব্য করেছিলেন বিপ্লব দেব, যার জন্য অস্বস্তিতে পড়তে হয়েছিল গেরুয়া শিবিরকে। তবে এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

Releated Posts

ঋতব্রতদের টেক্কা দিতে সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা কমিশনে জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে টেক্কা দিতে এবার বড় চাল চাললো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তাদের পাল্টা দিতে রাতারাতি সংশোধিত জাতীয়…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা শুভেন্দু অধিকারীর

জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। মঙ্গলবার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top