• Home
  • দেশ
  • এনডিএর শরিক নাকি মিশবে বিজেপিতে? বৈঠকে ডাক পেলেন এনসিপিআই সাংসদরা

এনডিএর শরিক নাকি মিশবে বিজেপিতে? বৈঠকে ডাক পেলেন এনসিপিআই সাংসদরা

Image

দেবজিৎ মুখার্জি: বঙ্গ সহ জাতীয় রাজনীতিতে নতুন টুইস্ট! এনডিএর বৈঠকে ডাক পেলেন এনসিপিআই সাংসদরা। তবে তার আগে নাকি মঙ্গলবার দুপুরে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে বৈঠক হবে তাঁদের। দিল্লির বঙ্গভবনেই তা হওয়ার কথা বলে জানালেন দলের অন্যতম সাংসদ শতাব্দী রায়। স্বাভাবিকভাবেই এই আবহে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি গেরুয়া শিবির এই মিশতে চলেছে এনসিপিআই। 

দলের সাংসদ শতাব্দী রায়ের বক্তব্য, “মঙ্গলবার ১টার সময় বৈঠক আছে বঙ্গভবনে। আমাদের সকল সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানতে চাওয়া হবে, আমাদের কারও কিছু বলার আছে কিনা। যা বলা যেত না এতদিন, সেগুলো বলতে পারব হয়তো।” দলবদল নিয়ে তিনি বলেন, “নিয়ম মেনেই আমরা করেছি। মনে হয় না নিয়মের বাইরে গিয়ে কিছু হয়েছে। আমার মনে হয় একটা কাগজ আসবে নির্বাচন কমিশনের তরফ থেকে। স্পিকারের তরফ থেকে সব শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। মনে হয় ওই কাগজের জন্য অপেক্ষা করছে।”

প্রসঙ্গত, তৃণমূল ছাড়ার পরপরই ওম বিড়লার সঙ্গে দেখা করে নিজেদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়েছিল তাঁদের তরফ থেকে এবং লোকসভায় তাঁদের আসন দেওয়া হোক শরিকদলের পাশে যেহেতু তাঁরা এনডিএর শরিক হতে চান। গত ১৯ জুলাই, বাদল অধিবেশন শুরুর ঠিক আগেরদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এনসিপিআইকে চিঠি লিখে সর্বদল বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাতে যোগও দিয়েছিলেন তাঁরা। আগামিকাল মঙ্গলবার ফের বৈঠকে ডাকা হয়েছে তাঁদের। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাঁরা কি এনডিএর শরিক হয়ে থাকবেন নাকি মিশে যাবে বিজেপিতে। কী হতে চলেছে এবার, তার দিকে তাকিয়ে সমগ্র জাতীয় রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top