• Home
  • জেলার খবর
  • বাংলায় চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি

বাংলায় চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার বাংলায়ও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত বিল পেশ করা হতে চলেছে বিধানসভায়। এটি এমনিতেই এক বড় আলোচনার বিষয় জাতীয় রাজনৈতিক মহলে, তার উপর তা বাংলায় হতে চলার খবর জানাজানি হতেই আরও চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বলা ভালো, এই মুহূর্তে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। 

অষ্টাদশ বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু করা হবে। গেরুয়া শিবিরের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা বাংলায় সরকার গঠন করলে ৩ মাসের মধ্যে চালু করে দেওয়া হবে ইউসিসি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় থাকলে তা হতে দেবেন না। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বাংলার মসনদে বসেছে বিজেপি এবং চালু করতে চলেছে ইউসিসি।

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি হলো ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে। ইতিমধ্যেই তা চালু হয়েছে গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের মতো। এবার দেখার বিষয় যে বাংলায় তা চালু হলে কী হয়। কী বলে রাজনৈতিক দলগুলি বা এর বিরুদ্ধে কোনও বড় আন্দোলনের নামে কিনা বিরোধীরা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে। সেক্ষেত্রে দেখার যে আগামী সোমবার এই বিল যদি পাশ হয়, তাহলে কী হয়।

Releated Posts

“৫ জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে”: মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, “আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না মিটিং-মিছিলের। অনুমতি চাওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য। আশা করি অনুমতি পাব…

ByByHafizur Rahaman Jun 26, 2026

শুভেন্দুর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার কালী

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষ তদন্তকারী দলের (সিট) আটক কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র…

ByByHafizur Rahaman Jun 26, 2026

মোথাবাড়ি কাণ্ড: গ্রেফতার কংগ্রেস নেতা সায়েম চৌধুরী

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় কলকাতায় এনআইএ দফতর থেকে। খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“মোদি সরকারের দ্বারা হত্যা” প্রশ্নফাঁসের পর আত্মঘাতী সম্পর্কে বললেন সুপ্রিয়া

তিনি বলেন, “বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতে নাগরিকদের ৬৫% তরুণ প্রজন্ম। কিন্তু তাদের অবস্থা কী? কঠিন পরিশ্রম করছেন…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top