• Home
  • দেশ
  • “ততক্ষণ পর্যন্ত চুক্তি করতে পারি না……” বাণিজ্য চুক্তি নিয়ে কি বললেন পীযূষ গোয়েল?

“ততক্ষণ পর্যন্ত চুক্তি করতে পারি না……” বাণিজ্য চুক্তি নিয়ে কি বললেন পীযূষ গোয়েল?

Image

দেবজিৎ মুখার্জি: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কবে স্বাক্ষর হবে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি, তা নিয়ে এবার নিজের বক্তব্য তুলে ধরলেন দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। কী বললেন তিনি? তাঁর সাফ কথা, যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছে এমন এক কাঠামো, যা ভারতকে শুল্কের ক্ষেত্রে তুলনামূলক সুবিধা নিশ্চিত করে, ততক্ষণ পর্যন্ত হবে না বাণিজ্য চুক্তি। তাঁর এমন মন্তব্যকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, দুই জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে

বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে বলতে শোনা যায়, “আমরা ততক্ষণ পর্যন্ত চুক্তি করতে পারি না আমেরিকার সঙ্গে, যতক্ষণ পর্যন্ত না তুলনামূলক সুবিধার দিকটি চূড়ান্ত হয় ভারতের। আপাতত আলোচনা চলছে ওয়াশিংটনের সঙ্গে।” এর আগে গত মার্চেও বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে সাফ জানানো হয়েছিল যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে তখনই স্বাক্ষরিত হবে, যখন চূড়ান্ত হবে নতুন শুল্ক কাঠামো।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয় ওয়াশিংটনে এবং তখনই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা শুরু হয়েছিল। গত ৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির ঐতিহাসিক কাঠামো, যার অধীনে আমেরিকা রাজি হয়েছিল ভারতীয় পণ্যের উপর শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করতে। কিন্তু তারপর থেকেই আলোচনা জারি থাকছে বিষয়টি নিয়ে। গত কয়েক মাস ধরেই দুই দেশের প্রতিনিধিদের আলোচনা এগিয়েছে। আপাতত দুই দেশই কিছুটা সন্তুষ্ট বলে দাবি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়।

Releated Posts

দিল্লি সফরে ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী মোহসেন পাকনেজাদ

জ্বালানি সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে উঠেপড়ে লেগেছে নয়াদিল্লি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার দিল্লি সফরে এলেন ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী মোহসেন…

ByByHafizur Rahaman Jun 26, 2026

রাম মন্দিরে চুরি: সিটের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৮ জনের বিরুদ্ধে এফআইআর

এফআইআর দায়ের হয়েছে টিনু যাদব, অনুকল্প মিশ্র সহ ৮ জন অভিযুক্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, পুলিশের তরফ থেকে মামলা…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“বিজেপি সদস্যপদের কার্ড নাগরিকত্বের প্রমাণ” কেন্দ্রকে তোপ ওয়েইসির

তিনি বলেন, “মনে হয় কেন্দ্র বলতে চাইছে যে ভারতের নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে বিজেপির সদস্যপদের কার্ড থাকলেই। আর…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“মোদি সরকারের দ্বারা হত্যা” প্রশ্নফাঁসের পর আত্মঘাতী সম্পর্কে বললেন সুপ্রিয়া

তিনি বলেন, “বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতে নাগরিকদের ৬৫% তরুণ প্রজন্ম। কিন্তু তাদের অবস্থা কী? কঠিন পরিশ্রম করছেন…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top