• Home
  • খেলা
  • হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

Image

নিউজ ডেস্ক: এক অসাধারণ ম্যাচের সাক্ষী হলো ইঙ্গেলউডের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) টার্কির হাতে পরাজিত হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের দোরগোড়ায় তারা গোল করে এবং ধাক্কা দেয় আমেরিকাকে। বলা ভালো, তীরে এসে তরী ডোবে মার্কিন যুক্তরাষ্ট্রের। 

ম্যাচের প্রথম মিনিট থেকেই টার্কির উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে আমেরিকা। লাগাতার আক্রমণ করতে থাকে তারা। চেষ্টা করে টার্কির ডিফেন্স ভেঙে গোল করার। অবশেষে তৃতীয় মিনিটে খাতা খোলে তারা। ট্রাস্টির গোলে এগিয়ে যায় আমেরিকা। তবে টার্কি ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি। ১০ মিনিটে গোল করে তাদের ম্যাচে ফেরান গুলের। এরপরও দুই দল নিজেদের আক্রমণ ও পালটা আক্রমণ জারি রাখে। ৩১ মিনিটে ফের গোল করে টার্কি। এবারের গোলদাতা ইয়িলমাজ। সমতা ফেরানোর লক্ষ্যে প্রথমার্ধের শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে আমেরিকা। তবে তারা পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থাকে টার্কি। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা আরও বাড়ায় আমেরিকা এবং ৪৯ মিনিটে ম্যাচে ফেরে তারা। এবারের গোলদাতা বারহল্টার। এরপরও দুই দল চালিয়ে যায় অ্যাটাকিং ও কাউন্টার অ্যাটাকিং ফুটবল। তবে একেবারে শেষ মুহূর্তে ধাক্কা খায় আমেরিকা। ম্যাচ শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে টার্কি দেয় গোল। অবশেষে ম্যাচ শেষ হয় ৩-২ ফলাফলে। জয় নিজেদের নামে করে টার্কি। যদিও পরবর্তী রাউন্ডের টিকিট কনফার্ম করে নিয়েছে আমেরিকা। এবার দেখার বিষয় যে নেক্সট রাউন্ডে কেমন পারফর্ম করে তারা।

Releated Posts

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস

চলতি ফুটবল বিশ্বকাপে অপরাজিত থেকে নিজেদের গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের হাতে পরাজিত…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অঘটন ঘটালো ইকুয়েডর, তাদের হাতে পরাজিত জার্মানি

তাদের হাতে পরাজিত হলো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল, তথা বিশ্বজয়ী দল, জার্মানি। ম্যাচের ফলাফল ২-১। সবচেয়ে গুরুত্বপূর্ণ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top