• Home
  • খেলা
  • হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

Image

নিউজ ডেস্ক: একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ শেষ হয় ড্র দিয়ে। তবে যেভাবে দুই দল জয়ের লক্ষ্যে একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে গেছে গোটা ম্যাচজুড়ে, তার প্রশংসা করেছেন সকল ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকারাও। বিস্তারিতভাবে বলতে গেলে, একদম হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। অর্থাৎ কেউই কাউকে ছেড়ে কথা বলেনি। ম্যাচ শেষ হয়েছে ১-১ ফলাফলে। 

ম্যাচটি খেলা হয় আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই দুই দল একে অপরকে অ্যাটাক ও কাউন্টার অ্যাটাক করা শুরু করে। প্রথমার্ধ এভাবেই যায়। দুজনের কাছেই একাধিক সুযোগ আসে গোল করে এগিয়ে যাওয়ার। কিন্তু দুজনেই সেই সুযোগ কাজে লাগাতে সফল হয়নি। একাধিকবার কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া হয় তাদের। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। আক্রমণ ও পাল্টা আক্রমণ চালাতে থাকে দুই দল। অবশেষে ৫৬ মিনিটে জাপানকে গোল করে ম্যাচে এগিয়ে দেন মাইদা। তবে সুইডেন ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি। ৬২ মিনিটে ইলাঙ্গার গোলে ম্যাচে ফেরে তারা। এরপরও দুজনেই একই ধাঁচে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধেও দুই দলের কাছে আরও একাধিক সুযোগ আসে ব্যবধান বাড়ানোর। তবে একে অপরের জালে বল জড়াতে সফল হয়নি তারা। এবারও দুই দল বহুবার কাছাকাছি যায় গোল করার। কিন্তু পেরে ওঠেনি শেষ মুহূর্তে। অবশেষ ১-১ ফলাফলে শেষ হয় ম্যাচ এবং দুই দলই পরবর্তী রাউন্ডে যাওয়ার টিকিট পাকা করে ফেলে।

Releated Posts

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস

চলতি ফুটবল বিশ্বকাপে অপরাজিত থেকে নিজেদের গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের হাতে পরাজিত…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অঘটন ঘটালো ইকুয়েডর, তাদের হাতে পরাজিত জার্মানি

তাদের হাতে পরাজিত হলো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল, তথা বিশ্বজয়ী দল, জার্মানি। ম্যাচের ফলাফল ২-১। সবচেয়ে গুরুত্বপূর্ণ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top