• Home
  • জেলার খবর
  • মোথাবাড়ি কাণ্ড: গ্রেফতার কংগ্রেস নেতা সায়েম চৌধুরী

মোথাবাড়ি কাণ্ড: গ্রেফতার কংগ্রেস নেতা সায়েম চৌধুরী

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়। গ্রেফতার কংগ্রেস নেতা তথা মোথাবাড়ি কেন্দ্রের প্রাক্তন বিধানসভা প্রার্থী সায়েম চৌধুরী। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় কলকাতায় এনআইএ দফতর থেকে। খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, এর সাথে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্নও। বলা ভালো, উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে রাজনৈতিক মহলের।

গত এপ্রিলে এসআইআরের (SIR) কাজের সময়ে বিশাল অশান্তি হয় কালিয়াচকের মোথাবাড়ি বিডিও দপ্তরে। এই কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করার পাশাপাশি তাঁদের গাড়িতেও চালানো হয় হামলা বিক্ষোভকারীদের তরফ থেকে। ঘটনা তদন্তের দায়িত্ব পায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাদের দাবি, ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কংগ্রেস নেতা সায়েম চৌধুরী। একাধিক ভিডিও ফুটেজেও তাঁকে উস্কানিমূলক বক্তব্য রাখতে দেখা গিয়েছে। 

গত এপ্রিল মাসেই কংগ্রেস নেতাকে জাতীয় তদন্তকারী সংস্থা প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলেও মজবুত প্রমাণ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে নতুন তথ্য সামনে আসায় সায়েম চৌধুরীকে ফের তলব করা হয় কলকাতার দফতরে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে করা হয় গ্রেফতার। এই পর্যন্ত এই মামলায় এনআইএর দ্বারা মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে ৭২। এবার দেখার বিষয় যে ঘটনার জল কতদূর গড়ায়। কী হতে চলেছে আগামীদিনে বা এরপর কোনও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে কিনা তদন্ত থেকে, সেদিকেই এখন নজর রয়েছে সকল রাজ্যবাসী সহ গোটা রাজনৈতিক মহলের।

Releated Posts

“৫ জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে”: মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, “আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না মিটিং-মিছিলের। অনুমতি চাওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য। আশা করি অনুমতি পাব…

ByByHafizur Rahaman Jun 26, 2026

বাংলায় চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি

এবার বাংলায়ও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত বিল পেশ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

শুভেন্দুর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার কালী

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষ তদন্তকারী দলের (সিট) আটক কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“মোদি সরকারের দ্বারা হত্যা” প্রশ্নফাঁসের পর আত্মঘাতী সম্পর্কে বললেন সুপ্রিয়া

তিনি বলেন, “বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতে নাগরিকদের ৬৫% তরুণ প্রজন্ম। কিন্তু তাদের অবস্থা কী? কঠিন পরিশ্রম করছেন…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top