• Home
  • খেলা
  • গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

Image

নিউজ ডেস্ক: গোলশূন্যভাবে শেষ হলেও এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল সান্টা ক্লারার স্যান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম। প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে লাগাতার আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছে, তা দেখে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা। শুধু তাই নয়, প্রাক্তন তারকারাও দুই দলের খেলা দেখে বেশ মুগ্ধ হয়েছেন।

শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) খেলা হয় ম্যাচটি। প্রথমার্ধ থেকেই একে অপরকে আক্রমণ ও পালটা আক্রমণ করা শুরু করে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। দুজনের কাছেই একাধিকবার সুযোগ এসেছিল গোল করে দলকে এগিয়ে দেওয়ার। কিন্তু দুজনেই সুযোগ হাতছাড়া করে। বেশ কয়েকবার কাছাকাছিও চলে গিয়েছিলে তারা। কিন্তু একে অপরের জালে বল জড়াতে সফল হয়নি। অর্থাৎ কাছে গিয়েও হাতছাড়া হয় সুযোগ। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

একই চিত্র দেখা যায় দ্বিতীয়ার্ধেও। একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। কিন্তু দুজনেই কাজে লাগাতে পারছিল না সুযোগ। এবারও একাধিকবার তারা কাছাকাছি যায়। কিন্তু গোল করতে পারেনি। দুই দলের তরফ থেকেই আপ্রাণ চেষ্টা করা হয় ম্যাচ জেতার। কিন্তু তারা তা পেরে ওঠেনি। অবশেষে গোললেস ড্র দিয়ে শেষ হয় ম্যাচ। পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে নেয় অস্ট্রেলিয়া। তবে দুজনেই যে মাপের আগ্রাসী ফুটবল তুলে ধরেছিল, তার প্রশংসা করেছেন সকলে। এবার দেখার বিষয় যে পরবর্তী রাউন্ডে অস্ট্রেলিয়া কেমন খেলা তুলে ধরে।

Releated Posts

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস

চলতি ফুটবল বিশ্বকাপে অপরাজিত থেকে নিজেদের গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের হাতে পরাজিত…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অঘটন ঘটালো ইকুয়েডর, তাদের হাতে পরাজিত জার্মানি

তাদের হাতে পরাজিত হলো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল, তথা বিশ্বজয়ী দল, জার্মানি। ম্যাচের ফলাফল ২-১। সবচেয়ে গুরুত্বপূর্ণ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top