• Home
  • খেলা
  • অঘটন ঘটালো ইকুয়েডর, তাদের হাতে পরাজিত জার্মানি

অঘটন ঘটালো ইকুয়েডর, তাদের হাতে পরাজিত জার্মানি

Image

নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে ঘটলো অঘটন। গোটা ফুটবল বিশ্বকে চমকে দিল ইকুয়েডর। তাদের হাতে পরাজিত হলো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল, তথা বিশ্বজয়ী দল, জার্মানি। ম্যাচের ফলাফল ২-১। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এদিন ম্যাচের একদম শুরুতে গোল খেয়ে পাল্টা দুই গোল দেয় তারা। বলা ভালো, তাদের খেলা যেমন বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে চমকে দিয়েছে, তেমনি প্রশংসাও কুড়িয়েছে। যদিও বল দখলের ক্ষেত্রে এগিয়ে ছিল জার্মানিই।

ম্যাচটি খেলা হয় ইস্ট রুদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই ইকুয়েডরকে চাপে ফেলতে আক্রমণ শুরু করে জার্মানি। ২ মিনিটে তারা পায় তাদের প্রথম এবং একমাত্র গোল। দলকে ম্যাচে এগিয়ে দেন সানে। তবে সমতা ফেরাতে খুব বেশি সময় লাগেনি ইকুয়েডরের। নবম মিনিটে তাদের ম্যাচে ফেরায় অ্যাঙ্গুলো। এরপর লিড নেওয়ার লক্ষ্যে আক্রমণের মাত্রা আরও বাড়ায় জার্মানি। তবে প্রথমার্ধে শেষ পর্যন্ত তারা দ্বিতীয় গোলটি করতে পারেনি। বেশ কয়েকবার কাছাকাছিও এসেছিল তারা। কিন্তু গোল করতে পারেনি। অন্যদিকে ইকুয়েডরের কাছেও বেশ কয়েকটি সুযোগ এসেছিল গোল হাকিয়ে ব্যবধান বাড়ানোর। তবে তারাও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষে হয় ১-১ ফলাফলে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের পর আক্রমণ করতে থাকে জার্মানি, যা কোনওভাবে ঠেকাতে থাকে ইকুয়েডর। তবে ৭৭ মিনিটে সুযোগ কাজে লাগাতে সফল হয় ইকুয়েডর। গোল করে দলকে এগিয়ে দেন প্লাটা। এরপর ইকুয়ালাইজ করার লক্ষ্যে আক্রমণের মাত্রা আরও বাড়ায় জার্মানি। কিন্তু কোনভাবেই ভেদ করতে পারছিল না ইকুয়েডরের রক্ষণভাগ। অবশেষে ম্যাচ শেষ হয় ২-১ ফলাফলে। জয় নিজেদের নামে করে ইকুয়েডর। যদিও পরবর্তী রাউন্ডের টিকিট কনফার্ম করে নিতে আগেই সফল হয়েছিল জার্মানি। ইকুয়েডরও পরবর্তী রাউন্ডে গেল। এবার দেখার যে নকআউট পর্বে তারা কেমন পারফর্ম করে।

Releated Posts

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস

চলতি ফুটবল বিশ্বকাপে অপরাজিত থেকে নিজেদের গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের হাতে পরাজিত…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top