• Home
  • খেলা
  • অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস

Image

নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে অপরাজিত থেকে নিজেদের গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের হাতে পরাজিত হল টিউনিশিয়া। একেবারে বড় ব্যবধানে ম্যাচ নিজেদের নামে করেছে ডাচেরা। ম্যাচের ফলাফল ৩-১। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরই দাপট চলে। অন্যদিকে টিউনিশিয়া আপ্রাণ চেষ্টা করে ম্যাচের সমতা ফেরানোর। কিন্তু তারা পারেনি। বিস্তারিতভাবে বলতে গেলে ডাচ আক্রমণের সামনে এদিন তাদের বেশ নড়বড়ে ও দুর্বল দেখায়। বলা ভালো, রীতিমতো হিমশিম খাচ্ছিল তারা। 

ম্যাচটি খেলা হয় কান্সাস সিটির কান্সাস সিটি স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই টিউনিশিয়াকে চাপে ফেলা শুরু করে ডাচেরা। ৩ মিনিটে স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তাদের দ্বিতীয় গোলটিও আসে বেশ তাড়াতাড়ি। ৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ব্রবি। এরপরও অ্যাটাকিং ফুটবল অব্যাহত থাকে তাদের। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা করা হয় টিউনিশিয়ার ডিফেন্স ভেঙ্গে গোল করার। কিন্তু প্রথমার্ধে আর গোল করতে সফল হয়নি তারা। টিউনিশিয়ার কাছে হাতেগোনা কয়েকটা সুযোগ এসেছিল গোল করার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে সফল হয়নি তারা। অবশেষে প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থাকে ডাচেরা।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। ফের আক্রমণের পর আক্রমণ করতে থাকে নেদারল্যান্ডস। যদিও ৫৪ মিনিটে সুযোগ পেয়ে তা কাজে লাগায় টিউনিশিয়া। গোল করে দলকে খাতা খোলান মাস্তোউরি। তবে কিছুক্ষণের মধ্যেই পাল্টা দিয়ে দেয় নেদারল্যান্ডস। এবার তাদের গোলদাতা ভ্যান হেক। এরপর তারা আক্রমণের পর আক্রমণ করতে থাকলেও তা কাজে লাগেনি। অবশেষে ৩-১ ফলাফল দিয়ে ম্যাচ নিজেদের নামে করে ডাচেরা এবং এর সাথে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে তারা।

Releated Posts

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অঘটন ঘটালো ইকুয়েডর, তাদের হাতে পরাজিত জার্মানি

তাদের হাতে পরাজিত হলো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল, তথা বিশ্বজয়ী দল, জার্মানি। ম্যাচের ফলাফল ২-১। সবচেয়ে গুরুত্বপূর্ণ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top