• Home
  • দেশ
  • এবার ময়দানে নামতে চলেছে ‘ই-২০ জনতা পার্টি’

এবার ময়দানে নামতে চলেছে ‘ই-২০ জনতা পার্টি’

Image

দেবজিৎ মুখার্জি: কেন্দ্রকে চাপে ফেলতে এবার ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে ‘ই-২০ জনতা পার্টি’। ইথানল মিশ্রিত পেট্রোলকে ঘিরে যেই ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ, তার বিরোধিতা জানাতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও এই সংগঠনের জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। বলা ভালো, স্বল্পসময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তারা। 

বর্তমানে গোটা দেশজুড়ে অভিযোগ উঠেছে যে পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর কাতন্ট যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, মাইলেজও কমছে বলে অভিযোগ। বিষয়টিকে ঘিরে বিতর্ক আরো তুঙ্গে পৌঁছে যায় যখন প্রকাশ্যে আসে ইথানল ব্যবসায় নীতিন গড়করির দুই পুত্র ও সায়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের বিশাল সম্পত্তি বৃদ্ধি। এর মাঝেই আত্মপ্রকাশ হয় ‘ই-২০ জনতা পার্টি’র। দিনদিন জনপ্রিয়তা বাড়ছে তাদের। এক্স হ্যান্ডেলে তাদের ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৪২ হাজার ৫০০তে পৌঁছে গিয়েছে। পাশাপাশি, ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার্স ছাড়িয়েছে ১.২৫ লক্ষ। যদিও এর প্রতিষ্ঠাতা সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

অন্যদিকে গেরুয়া শিবিরের এই নীতির বিরুদ্ধে সরব হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও। রাজধানী প্রাক্তন মুখ্যমন্ত্রী সোমবার সাংবাদিক বৈঠকে বলেন, “সরকারের কাছে আমার অনুরোধ, সমাধান করা হোক এই সমস্যা বড় আকার নেওয়ার আগে। খুব সমস্যায় পড়েছেন মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, কমে যাচ্ছে মাইলেজ। প্রধানমন্ত্রীকে অনুরোধ, দ্রুত পদক্ষেপ করুন।” শুধু তাই নয়, এই নীতির বিরুদ্ধে আগামী ১ আগস্ট টাউনহলে এক কর্মসূচির ডাক দিয়েছে আপ। তাঁর আশা, কর্মসূচিতে যোগ দেবেন হাজার হাজার মানুষ। রাজ্যের বাইরে থাকা মানুষজনকেও অনুরোধ করা হয়েছে কর্মসূচিতে যোগ দেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top