দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানাতে গত শুক্রবার শহরের অন্যতম ব্যস্ত এলাকা ধর্মতলায় বিক্ষোভ দেখানো হয় সিজেপি ও বাম সংগঠনগুলির তরফ থেকে, যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। রাজ্য সরকার, ওরফে বিজেপির, বিরুদ্ধে পড়ুয়াদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ তোলা হচ্ছে। তারাও বিরোধীদের এর পাল্টা দিয়ে চলেছে। গোটা বিষয়টিকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।
এই আবহে বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের। কী সেই পদক্ষেপ? মঙ্গলবার নিট-ইউজি উত্তীর্ণ রাজ্যের প্রথম ১০০ জন পড়ুয়াকে গেরুয়া শিবিরের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানটি হবে নবান্ন সভাঘরে। এখনো গোটা রাজ্যে গত শুক্রবারের বিক্ষোভকে ঘিরে যে এক চাপা উত্তেজনা রয়েছে, তা বলাই বাহুল্য। তার মধ্যে রাজ্য সরকারের এমন পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও নবান্ন সূত্রে খবর, এই উদ্যোগের নেপথ্যে মেধাবী পড়ুয়াদের উৎসাহিত করা।
প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে গত শুক্রবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখায় সিজেপি ও বাম সংগঠনগুলি। তবে তাদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো-জলের বোতল। অন্যদিকে পুলিশও লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সাহায্য নেয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। আক্রান্ত হন বিক্ষোভকারী থেকে শুরু করে পুলিশ ও সাংবাদিক সকলেই। ঘটনায় ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে। এই বিশৃঙ্খলার প্রতিবাদ জানাতে জাতীয় পতাকা হাতে কলকাতার রাজপথে বিজেপি নেতাদের সঙ্গে প্রতিবাদ করতে নামেন দলীয় কর্মী-সমর্থকরা। তিলোত্তমার দুই প্রান্তে মিছিল করেন দলীয় নেতা-কর্মী-সমর্থকরা – থেকে ধর্মতলা ও গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত।



By












