• Home
  • Uncategorized
  • মঙ্গলে আদালতে তোলা হবে সুজিত বসুকে

মঙ্গলে আদালতে তোলা হবে সুজিত বসুকে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের অস্বস্তি দিনদিন বাড়ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গৃহযুদ্ধ। এই আবহে পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তথা দলের বিধাননগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সুজিত বসু। 

আজই তাঁকে কোর্টে তোলা হবে শারীরিক পরীক্ষার পর বলে খবর এবং ইডি আধিকারিকরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবেন বলে খবর। সুজিত বসুর গ্রেফতারি ঘিরে যাতে কোনরকম উত্তেজনা না ছড়ায়, তার জন্য গোটা সিজিও কমপ্লেক্স চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। 

তাঁর গ্রেপ্তারির কথা শুনে রাতেই তাঁর স্ত্রী খাবার, ওষুধপত্র ও জামাকাপড় দিতে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে এবং পরে ফিরে যান। একসময়ে এই কথাও শোনা যাচ্ছিল যে তুমি অসুস্থবোধ করেছেন দীর্ঘক্ষণ জেরার জেরে। তাঁকে মঙ্গলবার আদালতে তোলা হবে শারীরিক পরীক্ষার পর। তার আগে হবে শারীরিক পরীক্ষা। এমনটাই জানানো হয়েছে ইডির তরফ থেকে।

Releated Posts

তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হওয়া হিংসা নিয়ে বার্তা অভিষেকের

তিনি সকলকে মনোবল অটুট রাখার ও ঐক্যবদ্ধ হয়ে থাকার পরামর্শ দেন। পাশাপাশি, যাঁরা হুমকি, হিংসা বা ভীতি প্রদর্শনের…

ByByHafizur Rahaman May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top