হাফিজুর রহমান, কলকাতা: আজ কি তাজা খবর! একদা বাম বিতাড়িত পার্ভার্ট নেতা তৃণমূলের জন্মদাত্রী মমতা ও ভাইপোকে টিএমসি থেকে বের করে দিয়ে দাবি করছে তারাই নাকি আসলি, মমতা নকলি। অবাস্তব এই দাবি শুনে কুজোর চিৎ হয়ে শোয়ার বাসনার কথা মনে এলো।
মমতা আদালতের দ্বারস্থ ইলেকশান ফ্রড নিয়ে। এই ব্যপারে রাহুল গান্ধীও আশ্চর্য হলেও সত্যি চন্দ্রবাবু নাইডুকে পাশে পেয়েছে। খবর শুনে মাথার চুল খাড়া হয়ে গেছে মুখ্যমন্ত্রীর। ওর এখন অনেকে কাজ গোপাল (পাঁঠা) মুখার্জির নামে রাস্তার নামকরণ, উন্নয়নের নামে লোকের রুজী-রোজগারেরপথ বন্ধ করা, ইত্যাদি।
এদিকে বিদ্রোহীরা পড়েছে মুশকিলে। অতি লোভে আম ও ছালা দুটোই না চলে যায়। একটা খবর দিচ্ছি আপনদের। আমাদের করা ইউসুফ পাঠানের খবর দুদিন পর বাজারি কাগজে প্রকাশিত হয়েছে। (আনন্দের খবর) নিশ্চয়ই। এটাকে বলে ব্যাক হ্যান্ড কমপ্লিমেন্ট। এর আগেও এরকম ঘটনা ঘটেছে বারবার। পরে জানাব, নাহলে আপনারা বলবেন নিজের ঢাক নিজে বাজাচ্ছে। লেখা পড়ে ভালো মন্দ কমেন্ট করুন, নাহলে বুঝতে অসুবিধা হয় সঠিক পথে চলছি কিনা।



By










