• Home
  • দেশ
  • “জ্বালানি গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে দেশের অন্দরে” সংসদে জানালেন মোদি

“জ্বালানি গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে দেশের অন্দরে” সংসদে জানালেন মোদি

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধের ফলে বন্ধ হরমুজ প্রণালী, যার জেরে জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অন্যান্য দেশগুলির মতো ভারতও। সোমবার এই ব্যাপারে সংসদে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান যে হরমুজ থেকেই প্রয়োজনের জ্বালানি তেল, গ্যাস ও সারের বড় বাণিজ্য হয়, যা এখন ঝুঁকিপূর্ণ যুদ্ধের জেরে। তারা চেষ্টা করছে যাতে প্রভাবিত না হয় পেট্রোল, ডিজেল, গ্যাসের সাপ্লাই।

কীভাবে মোকাবিলা করা হবে সংকটের, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, “অসুবিধা কমানোর জন্য যা যা প্রয়োজন, তা করছে সরকার। জ্বালানি গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে দেশের ভিতরে। উদ্যোগও নেওয়া হচ্ছে যাতে স্বাভাবিক থাকে পেট্রোল, ডিজেলের সাপ্লাই। বৈচিত্র আনা হয়েছে কয়লা, এলপিজি, এলএনজি আমদানিতেও। ভারত বর্তমানে জ্বালানি আমদানি করছে ৪১টি দেশ থেকে। আমাদের একাধিক জাহাজ হরমুজ পেরিয়ে এসেছে এই সংঘাতের মাঝেও।”

তিনি আরো বলেন, “সরকারের তরফ থেকে বৈদ্যুতিন ক্ষেত্র আরও বৃদ্ধি করা হয়েছে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে। রাজ্যগুলিকে  ইভি বাস দেওয়া হয়েছে মেট্রো, রেলের পাশাপাশি। অর্থনীতির মেরুদন্ড শক্তিই। সুতরাং সরকারের তরফ থেকে, অর্থনীতিতে যুদ্ধের প্রভাব যাতে একেবারে কম থাকে, তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।” প্রধানমন্ত্রীর সংযোজন, “বিদ্যুতের চাহিদা বাড়বে গ্রীষ্মকালে। যথেষ্ট পরিমাণ কয়লা মজুত রয়েছে আমাদের বিদ্যুৎ কেন্দ্রে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে সব বিদ্যুৎ সাপ্লাই ব্যবস্থা। পাশাপাশি, ক্ষমতা বাড়ানো হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদনের এবং উৎসাহিত করা হচ্ছে পারমাণবিক শক্তি উৎপাদনকে।”

প্রধানমন্ত্রীর তরফ থেকে এটাও জানানো হয়েছে যে দেশে ৫৩ লক্ষ মেট্রিক টন জ্বালানি রাখার ভান্ডার রয়েছে। তবে জ্বালানির যোগান জারি রাখতে নজর রাখা হচ্ছে ভারতের দিকে আশা তেলবাহী, গ্যাসবাহী জাহাজগুলির উপর।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top