• Home
  • জেলার খবর
  • জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ধৃত তৃণমূল নেতা পুষ্পা, ওরফে জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ। শুধু তাই নয়, থানায় হামলার পরিকল্পনাও করা হয়েছিল। তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বলা ভালো, গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ঘটনা সংক্রান্ত দুটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

প্রথম ফুটেজে দেখা যায়, থানার সামনে জাহাঙ্গীরের মুক্তির দাবিতে অজস্র মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন জমায়েত করে। পাশাপাশি সেখানে আক্রমণেরও ছক ছিল একাংশের। যুবক, বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে কোলে শিশু নিয়ে মহিলাদেরও দেখা যায়। তবে এটা এখনো স্পষ্ট নয় যে তাঁরা অংশ নিয়েছিলেন কিনা বিক্ষোভে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। লাঠিচার্জ করতেই দৌড়ে পালান অনেকে। দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যায় বাহিনীর থেকে পালাতে কয়েকজন বিক্ষোভকারী সোজা পুকুর বা ডোবার জলে ঝাঁপ দেন। কেউ সাঁতরে অন্য পারে উঠে পালাতে যান, আবার কেউ জলেই থাকেন।

প্রসঙ্গত, ফলতার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন জাহাঙ্গীর খান। তবে শুধু সেই পরিচয়ই নয়, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ হিসেবেও পরিচিত ছিলেন। সম্প্রতি, তিনি গ্রেফতার হন। এরপর ব্যাপক ভাঙচুর চালানো হয় তাঁর বাড়ি ও পার্টি অফিসে। শুধু তাই নয়, কদিন আগে তাঁকে বারমুডা আর গেঞ্জি পরেও এলাকায় ঘোরানো হয়েছে।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top