• Home
  • জেলার খবর
  • ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের কলকাতা হাই কোর্টে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের পর এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। কোর্টপাড়ায় তাঁর উপস্থিতি ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায়। তাঁর এই আইনি লড়াইয়ে নামাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে বঙ্গ রাজনীতিতে। কী হতে চলেছে এবার, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। 

পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয়েছে তৃণমূল। শুধু তাই নয়, দলের একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজয়ের মুখ দেখেছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন তাঁর শক্তঘাঁটি ভবানীপুরে। তাঁকে বড় ব্যবধানে হারিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরাজয় সহ গোটা ভোটের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে চলেছেন। 

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক কুনাল ঘোষ ও সাংসদ দোলা সেন। মামলা দায়ের করে হলফনামা জমা দিয়ে কোর্ট চত্বর ছাড়েন তিনি। তাঁর হঠাৎ হাজির হওয়াকে ঘিরে বিশাল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার কোনও বড় পদক্ষেপ নেওয়ার পথে কিনা তিনি বা এটিই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের প্রথম ধাপ কিনা, তা নিয়ে আগ্রহ অন্য মাত্রায় পৌঁছেছে।

এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা এর কোনও প্রভাব পড়ে কিনা রাজ্য রাজনীতিতে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে গোটা রাজ্যে। সেক্ষেত্রে দেখার যে আগামীদিনে কী হতে চলেছে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে যে ঘুরে দাঁড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি তাতে সফল হন কিনা, তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top