এপাশ, ওপাশ, ধপাস……

Image

হাফিজুর রহমান: রাজনীতি এরকম হাঁড়ির হাল এখনও অবধি দেখা যায়নি, এর জন্য দায়ী নিজেদের পার্টি উইথ ডিফারেন্স বলে দাবি করা  বাপের জমিদারি দল। পার্টি উইথ ডিফারেন্সই বটে কারন স্বাধীনতার পর এধরনের কান্ড লোকে কখনও দেখেনি।  নির্যাতন কমিশনের পশ্রয়ে SIR, কাটমানি নেওয়া, নেতাদের দাদাগিরির ফল এই নির্বাচনেকে প্রভাবিত করেছিল। এখন বাংলা হট টপিক ,রোজ সংবাদের শিরোনামে। লেটেস্ট খবর টিএমসির ২৮ সংসদের মধ্যে ২০ জন এমপি অন্য দলের সঙ্গে নিজেদের মিলিয়ে দিচ্ছে। ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি এই নাম কেউ শুনেছেন বলে জানিনা। 

আপনদের জানাই ত্রিপুরায় দুই প্রার্থী মিলে ৮৫২ ভোট পেয়েছিল। হঠাৎ কোন জাদু মন্ত্রে উজ্জীবিত হয়ে সেই পার্টি দেশের নম্বর ওয়ান বিকল্প পার্টি হয়ে দাঁড়াতে চলেছে? নাইডু বা নীতিশ জোড়া ক্রাচের থেকেও বেশি সদস্য! এটা কি মুখের কথা। এই অনামী পাটির একটাও এমএলএ বা এমপি নেই তবু বাপের জমিদারি দলের মুরগি হতে চায় এই পার্টি।  যতই বিরোধী সাংসদরা স্পিকারের বাড়ি গিয়ে ধর্না দিক, ব্যাপারটি জটিল। এই দলের লিস্টের মধ্যে ৩ জন মুসলিম এমপি আছে  হিন্দু ভোটের ২০ জনের দলে।  সরাসরি দলে মুসলিমদের মুশকিল, তাই ঘুরিয়ে এনসিপিআই দলের হাত ধরা, নইলে কেন্দ্রের জমিদারি দলটির সামনে বড় সংকট।

২০ জনের দলে নাম আছে শত্রুঘ্ন সিনহার ও প্রতিমা মণ্ডল জানিয়েছে ওরা মমতার সঙ্গে আছে। ওদিকে ইউসুফ পাঠান অস্বস্তিতে। কাজেই এই ফর্মুলা ফেল করতে যাচ্ছে। স্পিকার এর আগের মত হাতে মাথা কাটাতে পারছেনা। কারণ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী দলগুলি। অর্থাৎ পুরো ব্যাপার ঘেঁটে ঘ। বড় আশা করে দল ভেঙেছিল যারা, তাদের বাড়া ভাতে ছাই পড়ল। রেজাল্ট এপাশ, ওপাশ, ধপাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top