নিউজ ডেস্ক: এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল ২-২। দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ ফুটবলে যে এক আলাদা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা বলাই বাহুল্য। নিউজিল্যান্ড ইরানের চেয়ে বেশি অ্যাটাকিং ফুটবল খেললেও কোন অংশে কম যায়নি ইরানও। দুবার গোল খেয়ে পাল্টা গোল দিয়েছে তারা। ম্যাচে দুই দলের ফুটবলারদের খেলার প্রশংসা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা ফুটবলাররা।
মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে) ম্যাচের প্রথম মিনিট থেকে ইরানের উপর চাপ সৃষ্টি করা শুরু করে নিউজিল্যান্ড। সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জাস্ট। এরপর সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া চেষ্টা শুরু হয় ইরানের তরফ থেকে। অবশেষে ৩২ মিনিটে গোলের মুখ দেখে তারা। দলকে ম্যাচে ফেরান রেজাইয়ান। লিড পাওয়ার লক্ষ্যে দুই দলই চালিয়ে যায় অ্যাটাকিং ও কাউন্টার অ্যাটাকিং ফুটবল। কিন্তু গোলের মুখ দেখতে পায়নি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফলে।
দ্বিতীয়ার্ধেও দুই দলের খেলার ধরনে কোনও বদল দেখা যায়নি। প্রথমার্ধের মতই আক্রমণ ও পাল্টা আক্রমণ চালায় তারা। তবে ৫৫ মিনিটে ফের গোল হাকিয়ে দলকে এগিয়ে দেন জাস্ট। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি ইরানেরও। এবার দলকে ম্যাচে ফেরান মোহেবি ৬৪ মিনিটে গোল করে। এরপরও অব্যাহত থাকে দুই দলের আগ্রাসী ফুটবল। জয়ের লক্ষ্যে সবরকম চেষ্টা করে তারা। কিন্তু সবটাই ব্যর্থ হয়। কোনভাবেই একে অপরের ডিফেন্স কে তারা ভাঙতে সফল হয়নি। অবশেষে ২-২ ফলাফল নিয়ে স্টেডিয়াম ছাড়েন দুই দলের ফুটবলাররা।



By











