• Home
  • দেশ
  • জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

Image

দেবজিৎ মুখার্জি: বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন হন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে জাতীয় রাজনীতিতে। শুধু তাই নয়, নানা প্রশ্নও উঠতে শুরু করেছে।

নিট কেলেঙ্কারি ও বেকারত্বের মতো ইস্যু নিয়ে সোমবার জয়পুরে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় অভিজিৎ দীপকের তরফ থেকে। শহীদ স্মারকে যখন সকলে এক হন, তখন হঠাৎ সেখানে হাজির হন দুষ্কৃতীরা। সেখানে তখন সবে এসেছিলেন অভিজিৎ। তাঁর অনুরাগীরা তাঁকে নিয়ে যাচ্ছিলেন কাঁধে করে। তখন তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা পরপর চড় মারতে শুরু করেন। সমর্থকরা ধরে ফেলেন তাঁদের। শোনা গিয়েছে, পুলিশে দেওয়ার আগে তাঁদের মারধর করা হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে। 

এদিন প্ল্যাকার্ড ছিল প্রতিবাদীদের হাতে, যাতে প্রতিবাদমূলক লেখা ছিল দুর্নীতি ও পেপার লিকের মতো বিষয়কে ঘিরে। পাশাপাশি এদিন স্লোগান তোলা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টি (সিজেপি) কোনও রাজনৈতিক দল না হলেও কদিনে তারা ব্যাপক সাড়া ফেলেছে। ফলোয়ার্সের সংখ্যাও বেশ ভালো। সম্প্রতি দিল্লির ‘যন্তর মন্তর’এ তাদের যে আন্দোলন দেখানো হয়েছিল, তা বেশ প্রভাব ফেলেছে চারিদিকে। ঘটনাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজাও। এবার দেখার বিষয় যে যেই আন্দোলনে তারা নেমেছে, তাতে তারা সফল হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top