• Home
  • খেলা
  • আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

Image

নিউজ ডেস্ক: আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের বিরুদ্ধে শেষ করল ড্র দিয়ে। ম্যাচের ফলাফল ১-১। যদিও বল পজেশন বেশি ছিল বেলজিয়ামের। মিশরের তুলনায় তারা বেশি আক্রমণ করেছে ম্যাচজুড়ে। তবে দুই দলেরই আক্রমণ ও পাল্টা আক্রমণ প্রশংসা কুড়িয়েছে ফুটবলপ্রেমীদের। প্রাক্তন ফুটবল তারকারাও মনে করছেন ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। 

মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে) ম্যাচটি খেলা হয় সিয়াটেল স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে নামে। দুপক্ষের তরফ থেকেই লাগাতার চেষ্টা করা হয় গোলের মুখ দেখার। অবশেষে ২০ মিনিটে, তা দেখতে সফল হয় মিশর। অ্যাশৌরের গোলে এগিয়ে যায় তারা। এরপর, পাল্টা গোল দেওয়ার লক্ষ্যে, আক্রমণ আরো বাড়ায় বেলজিয়াম। তবে শত চেষ্টা করেও গোল করতে পারেনি তারা। কাছাকাছি এসেও মিস করে সুযোগ। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে ছিল মিশর।

দ্বিতীয়ার্ধও মরিয়া হয়ে খেলে বেলজিয়াম। ইকুয়ালাইজ করার লক্ষ্যে আক্রমণের পর আক্রমণ করতে থাকে তারা, যা কোনোভাবে রুখে দিচ্ছিল মিশরের রক্ষণভাগ। তবে ৬৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসে মিশরের হ্যানি, যার জেরে সমতা ফেরাতে সফল হয় বেলজিয়াম। তবে এরপর থেকে ম্যাচে শেষ পর্যন্ত মিশরকে তারা যে ভালোই চাপে রেখেছিল, তা বলাই যায়। লিড নেওয়ার জন্য আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তারা। ফাইনাল উইসেল পর্যন্ত রীতিমতো ডিফেন্স করে কাটিয়ে দেয় মিশর। অবশেষে ম্যাচ শেষ হয় ১-১ ফলাফলে। এই ম্যাচের পর ‘গ্রুপ জি’তে তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম এবং চতুর্থ স্থানে মিশর। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচে তারা কেমন পারফর্ম করে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জার্মানি-আমেরিকার পর গোলের বন্যা বইয়ে জয় সুইডেনের

সোমবার তারা বড় ব্যবধানে পরাজিত করল টিউনিশিয়াকে। ম্যাচের ফলাফল ৫-১। তবে টিউনিশিয়াকে তুলনামূলকভাবে বেশি আক্রমণ করতে দেখা যায়…

ByByHafizur Rahaman Jun 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top