• Home
  • খেলা
  • ফের জয় নাইটদের! ফিন অ্যালেনের ব্যাটিং ঝড়ে উড়ল দিল্লি

ফের জয় নাইটদের! ফিন অ্যালেনের ব্যাটিং ঝড়ে উড়ল দিল্লি

Image

দেবজিৎ মুখার্জি: ফের জয় পেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শুক্রবার তারা পরাজিত করল অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসকে। তবে শুধু জয় নয়, রীতিমতো বড় ব্যবধানে জয় পেল কলকাতা। ৮ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। সৌজন্যে বল হাতে বোলারদের দাপট এবং ব্যাট হাতে ফিন অ্যালেনের অসাধারণ শতরানের ইনিংস। বলা ভালো, এদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই এগিয়েছিল কেকেআর। 

শুক্রবার ম্যাচটি খেলা হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, অর্থাৎ ডিসির ঘরের মাঠে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে দিল্লি। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস আসে ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে। এছাড়া আশুতোষ শর্মা করেন ৩৯ এবং কেএল রাহুল ২৩। কলকাতার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান অনুকূল রয় ও কার্তিক ত্যাগি। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন বৈভব অরোরা, সুনীল নারিন ও ক্যামেরন গ্রিন। 

জবাবে রান তাড়া করতে নেমে ১৫ ওভার শেষ হওয়ার আগে দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। ৪৭ বলে ১০০ রানের মারকুটে ইনিংস খেলেন ফিন অ্যালেন। তিনি অপরাজিত থাকেন। এছাড়া ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন ৩৩ রানে। দিল্লির বোলারদের মধ্যে একটি উইকেট পান দলের অধিনায়ক অক্ষর প্যাটেল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ফিন অ্যালেনকে। প্রসঙ্গত, এই ম্যাচের পর কেকেআর পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে এবং ডিসি রয়েছে অষ্টম স্থানে। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেল নাইটরা।

Releated Posts

কেন প্রথম ম্যাচে সুযোগ পেলেন না বৈভব? জবাবে যা বললেন শ্রেয়াস

তিনি বলেন, “বৈভব খুব প্রতিভাবান ক্রিকেটার। উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ওর সামনে। কিন্তু আমাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top