‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার ২১শে জুলাই ‘শহীদ দিবস’ সভাকে ঘিরে দড়ি টানাটানি শুরু হয়েছে মমতাপন্থী ও ঋতপন্থী তৃণমূলের মধ্যে। এদিন সন্ধ্যায় ঋতপন্থী তৃণমূলের তরফ থেকেও ‘শহীদ দিবস’ পালন করতে চেয়ে সরাসরি চিঠি দেওয়া হয়েছে কলকাতার সিপিকে। এমনিতেই অষ্টাদশ বিধানসভা নির্বাচনের পর যেভাবে দুই তৃণমূলের মধ্যে অশান্তি চলছে, তার উপর এই ঘটনা চাঞ্চল্য আরো বাড়িয়ে দিয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। 

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়, সংখ্যাই নেই, তারা আবার কী ২১ জুলাই পালন করবে? আমরা ওই দিনটি পালন করতে চাই শহিদ পরিবারগুলিকে এনে। এতদিন আসল শহিদ পরিবারই হারিয়ে যেত নায়ক-নায়িকাদের ভিড়ে। এবার শহিদ দিবসে তাঁদের আমরা প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন করতে চাই।”

এদিন ঋতব্রতপন্থী তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক হয় তপসিয়ার হোটেলে, যাতে ছিলেন ৫০ জন কাউন্সিলরও। এরপর বেরিয় আখরুজ্জামানের তরফ থেকে জানানো হয়েছে যে তাঁরা কলকাতার পুলিশ কমিশনারকে আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবস পালনের জন্য চিঠি দিয়েছেন। এদিন বিকেলেই একই দাবিতে পুলিশের অনুমতি চেয়েছে কালীঘাটের তৃণমূল নেতৃত্ব। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোন পন্থী তৃণমূল সফল হয়। 

প্রসঙ্গত, তৃণমূলের ‘শহিদ দিবস’ সভা পালন ঘিরে ইতিমধ্যেই নিজেদের অবস্থান জানিয়েছে বিজেপি। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার করে দিয়েছেন যে দলের এতে কোন আপত্তি নেই, কিন্তু সমস্ত নিয়ম মেনে করতে হবে। অন্যদিকে বাম ও কংগ্রেস তীব্র কটাক্ষ করেছে। সব মিলিয়ে, এই মুহূর্তে এটি একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেক্ষেত্রে দেখার যে এই সভা যদি পালন করতে সফল হয় কালীঘাট তৃণমূল, তাহলে তারা দাগ কাটতে পারে কিনা।

Releated Posts

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে মারধরের হুঁশিয়ারি হুমায়ুনের

তিনি বলেন, “আস্ফালনটা একটু কমান মুর্শিদাবাদে। নইলে আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব, রাস্তা থাকবে…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top