দেবজিৎ মুখার্জি, কলকাতা: তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, যদি শনিবার বিকেল পাঁচটার আগে তাঁকে গ্রেফতার করা হয়, তাহলে তিনি মনে করবেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হৃদয় থেকে গরিব মানুষদের কথা বলছেন।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “যদি কাউন্সিলরদের নিয়ে আজ বিকেলে ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দোপাধ্যায়ের মিটিংয়ে যান, তাহলে প্রমাণিত হবে আসলে চাপ তৈরি করা বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেখানো কাগজ। আর যদি বিকেল ৫টার আগে তাঁকে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বুঝব হৃদয় থেকে শুভেন্দু অধিকারী কথা বলছেন গরিব মানুষের জন্যে।” বেলেঘাটার বিধায়ক আরও বলেন, “অবিলম্বে বিকেল ৫টার আগে গ্রেফতার করা উচিত ফিরহাদ হাকিমকে। নাহলে বুঝতে হবে সম্পর্ক নেই ন্যায়বিচারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথার। গ্রেফতার করতে হবে বক্তব্যের বিশ্বাসযোগ্যতা রাখতে।” এদিন তিনি আরও দাবি করেন, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ ছিলেন ধৃত প্রাক্তন পুরকর্তা কালীচরণ বন্দ্যোপাধ্যায় মূলত।
প্রসঙ্গত, এই ঘটনায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ দায়ের করা হয়েছে কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধেও। সেক্ষেত্রে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। চাঞ্চল্যকর কিছু বেরিয়ে আসে কিনা, সেদিকে তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল। এবার দেখার যে আগে কি হয়।



By










