• Home
  • জেলার খবর
  • “পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

“পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “তৃণমূলের গঠনের পর এই কর্মসূচি পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় ২১ জুলাই ‘শহীদ দিবস’ পালন করতে চাওয়া প্রসঙ্গে বললেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, এবার হাত শিবিরের তরফ থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে শহীদ মিনারে। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে সেখানে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীকে।

রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার ২১ জুলাই কীভাবে পালন করবে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। তার উপর দলে নিয়মিত ভাঙন ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ৫ জনকে নিয়েও মিটিং করবেন এবং সকলকে কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুমতি জানান। 

এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ২১ জুলাই উদযাপন কমিটির কো-অর্ডিনেটর প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৈরির পর আদর্শহীন ইভেন্ট হয়ে গিয়েছিল, যা মূল ভিত্তির পরিপন্থী কংগ্রেসের। এবার কংগ্রেস ২৮ বছর পর একেবারে শহিদ মিনারে এই কর্মসূচি করছে সদর দপ্তর বিধান ভবনের বাইরে এসে। রাহুল গান্ধীকে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে এই শহিদ স্মরণে।”

প্রসঙ্গত, ২১শে জুলাই সভা নিয়ে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা থেকে উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ফোনের দ্বারা সকলকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না মিটিং-মিছিলের। অনুমতি চাওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য। আশা করি অনুমতি পাব আমরা। বছরে একটাই প্রোগ্রাম তৃণমূলের। আর তা আমাদের অনেক ঝড়-জল পেরিয়ে করতে হবে। কিন্তু, আমাদের মিটিং হবে ৫ জন কর্মী থাকলেও। তাই সমবেত হন, জমায়েত হন ২১শে জুলাই।”

Releated Posts

তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন বিকাশরঞ্জন

তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়।…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“আমরা শক্তিশালী বিরোধী চাই” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ওই সরকার নই, যাদের আপনারা ১৫ বছর দেখেছেন। তখন বিধানসভার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“ঐক্যবদ্ধ হতে হবে” অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিরোধিতা নওশাদের

তিনি বলেন, “এটা শুধু সংখ্যালঘু নয়, আঘাত আসছে ভিন্ন সম্প্রদায়ের উপর। এখনঐক্যবদ্ধ হতে হবে আমাদের। রাজ্য পিছিয়ে রয়েছে…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top