• Home
  • দেশ
  • মহারাষ্ট্রে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

মহারাষ্ট্রে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

Image

দেবজিৎ মুখার্জি: ফের প্রশ্নফাঁস! এবারের ঘটনাস্থল বিজেপি শাসিত মহারাষ্ট্র। প্রশ্নপত্র ফাঁস হলো শিক্ষক নিয়োগের পরীক্ষা ‘টেট’এর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেখানকার রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, নানা প্রশ্নও উঠতে শুরু করেছে এই ব্যাপারে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। গোটা বিষয়টি ঘিরে যে গেরুয়া শিবিরকে অস্বস্তির মুখে পড়তে হয়েছে, তা না বললেও অনুমান করা যায়।

চলতি বছরের নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল জাতীয় রাজনীতিতে। কংগ্রেস সহ বাকি বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে। রাজ্যের নানা প্রান্তে ওঠে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের ইস্তফার দাবি। তবে পুনঃপরীক্ষার আগে একাধিক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে, যার জেরে সুষ্ঠুভাবে শেষ হয় এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। 

এই আবহে মহারাষ্ট্রে ফাঁস হলো ‘টেট’ পরীক্ষার প্রশ্নপত্র। রবিবার পরীক্ষা। তার আগে গোপন সূত্রে। খবর পেয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ এবং টেটের প্রশ্নপত্র উদ্ধার ঠানে থেকে এবং ঘটনায় জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করা হয় এবং শুরু করা হয়েছে জিজ্ঞাসাবাদ। এই আবহে জল্পনা চলছে রবিবার টেট পরীক্ষা বাতিলের। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহারাষ্ট্র শিক্ষা দফতরের তরফ থেকে থেকে এখনও কোনও চূড়ান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। ঘটনাকে ঘিরে কোনও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে কিনা, সেদিকেই নজর রয়েছে সমগ্র রাজনৈতিক মহলের। তবে প্রশ্নফাঁসের মতো ঘটনা লাগাতার ঘটায় যে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের, তা বলাই বাহুল্য।

Releated Posts

“বাংলার প্রভাব পড়বে না” তৃণমূলের মেঘালয় ইউনিটে ভাঙনের জল্পনা ওড়ালেন চার্লস

দলের বিধায়কদের বিজেপিতে যোগদান জল্পনা উড়িয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমার সঙ্গে ৪ জন বিধায়কের কথা হয়েছে এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

দিল্লি সফরে ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী মোহসেন পাকনেজাদ

জ্বালানি সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে উঠেপড়ে লেগেছে নয়াদিল্লি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার দিল্লি সফরে এলেন ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী মোহসেন…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“ততক্ষণ পর্যন্ত চুক্তি করতে পারি না……” বাণিজ্য চুক্তি নিয়ে কি বললেন পীযূষ গোয়েল?

বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে বলতে শোনা যায়, “আমরা ততক্ষণ পর্যন্ত চুক্তি করতে পারি না আমেরিকার সঙ্গে, যতক্ষণ পর্যন্ত…

ByByHafizur Rahaman Jun 26, 2026

রাম মন্দিরে চুরি: সিটের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৮ জনের বিরুদ্ধে এফআইআর

এফআইআর দায়ের হয়েছে টিনু যাদব, অনুকল্প মিশ্র সহ ৮ জন অভিযুক্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, পুলিশের তরফ থেকে মামলা…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top