দেবজিৎ মুখার্জি, কলকাতা: সাসপেন্ড হয়েও স্বমেজাজে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তাঁকে বিক্ষোভ করতে দেখা যায় সংসদ ভবনের বাইরে। শ্রীরামপুর সাংসদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বিজেপির সঙ্গে রয়েছেন ২০ জন গদ্দার সাংসদ।’ একই স্লোগানও তোলেন তিনি। বিক্ষোভ চলাকালীন একাধিক বিজেপি সাংসদ তার প্রতিবাদ জানান। তাঁকে ‘জোকার’ বলে কটাক্ষ করা হয় ওড়িশার বিজেপি সাংসদ রুদ্রনারায়ণ পানির তরফ থেকে। অন্যদিকে, শিবসেনার কিছু সাংসদ তাঁর পাশে দাঁড়ান এবং অনুরোধ করেন, বিদ্রোহী তৃণমূল সাংসদদের পাশাপাশি শিবসেনাত্যাগী সাংসদদের বিরুদ্ধেও যেন এমন স্লোগান তোলা হয়।
সংসদ ভবনের বাইরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ কল্যাণের

Releated Posts
ইউপিতে পথে নামলো ‘জেন আলফা’
ঘটনাটি কী?
পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা
কী বক্তব্য তাঁদের?


By










