দেবজিৎ মুখার্জি: গতবছরে উন্নতি হলেও আবারও এক বছরের মধ্যে নিজের জায়গা হারালো ভারত। ২০২৬ সালের রিপোর্ট অনুসারে, ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক দেশ। বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, তারা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ২০২৭ সালের মধ্যে।
আইএমএফ ও সাম্প্রতিক অর্থনৈতিক রিপোর্ট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ৩০.৫ ট্রিলিয়ন ডলার। চীনের কাছে ১৯.৬, জার্মানির কাছে ৪.৭, ব্রিটেনের কাছে ৪ , জাপানের কাছে ৪.৪৪ ট্রিলিয়ন ডলার রয়েছে। ভারতের কাছে রয়েছে ৩.৯২ ট্রিলিয়ন ডলার।
প্রসঙ্গত, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ ছিল ২০২৪ সালে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে চিত্রতে পরিবর্তন হবে না ২০২৬ সালে। ২০২৭ সালে শুধু ৪ নম্বরে যেতে পারে এমনটা নয়, ২০২৮ সালে ভারত ছাপিয়ে যেতে পারে জাপানকেও। বিশেষজ্ঞদের দাবি, ২০৩০ সালের মধ্যে ভারতের অর্থনীতি ৬.১৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে।



By














