নিউজ ডেস্ক: অবশেষে ইংল্যান্ডের মাটিতে জয়ের মুখ দেখল ভারত। টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হওয়ার পর তিন ম্যাচের ওডিআই সিরিজ জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। এজব্যাস্টনে প্রথম ওডিআই তারা জিতল ৬ উইকেটে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৪৮ ওভার শেষ হওয়ার আগে ২৫৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত থাকেন জো রুট। এছাড়া লিয়াম ডসন করেন ৬৮ ও বেন ডাকেট ৪৩। ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তোলেন অক্ষর প্যাটেল। জবাবে রান তাড়া করতে নেমে ৪৬ ওভার শেষ হওয়ার আগে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ৫৭ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৫২তে। সর্বোচ্চ ৮০ রানের ইনিংস আসে অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে। ম্যাচের সেরা হন অক্ষর প্যাটেল।
অবশেষে জয় ভারতের, প্রথম ওডিআই জিতল ৬ উইকেটে

Releated Posts
“সত্যিই স্বপ্ন পূরণ হল” প্রথমবার পুরস্কার নিয়ে বলল বৈভব
কী বক্তব্য তার?
টরেসের গোলে বিশ্বকাপ জয় স্পেনের
বিশ্বকাপ জয় স্পেনের
লর্ডসে হাড্ডাহাড্ডি ম্যাচে হার ভারতের, সিরিজ জিতল ইংল্যান্ড
ওডিআই সিরিজ জয় ইংল্যান্ডের


By














