• Home
  • দেশ
  • মহিলা সংরক্ষণ আইন কার্যকর করল কেন্দ্র

মহিলা সংরক্ষণ আইন কার্যকর করল কেন্দ্র

Image

দেবজিৎ মুখার্জি: বৃহস্পতিবার রাতে মহিলা সংরক্ষণ বিল পাশ করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। চরম সংশয় ছিল যে এই বিল আদৌ পাশ হবে কিনা। এরই মাঝে কেন্দ্রের তরফ থেকে কার্যকর করা হলো মহিলা সংরক্ষণ আইন। 

প্রসঙ্গত, ২০২৩ সালে কেন্দ্র দেশের সমস্ত আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের আইন পাশ করায় সংবিধান সংশোধন করে। বিরোধীদের তরফ থেকেও সমর্থন করা হয় ওই বিলেকে, যার অনুসারে, ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। শুধু তাই নয়, বিলে আরো বলা হয়েছিল যে আসন পুনর্বিন্যাস করা হবে জনগণনার পর। তারপর মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে সেই আসনের ৩৩ শতাংশ আসন। 

কিন্তু যেহেতু ২০১১ সালের পর জনগণনা হয়নি, তাই কার্যকর হয়নি সেই আইন। তবে কেন্দ্র এখন আসন পুনর্বিন্যাস করতে চাইছে নতুন করে জনগণনার বিষয়টি তুলে দিয়ে পুরোনো গণনার ভিত্তিতেই। আর সংবিধান সংশোধনের দরকার পড়বে না নতুন আইন পাশ হলে। এই নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। ভোট হওয়ার কথা ছিল শুক্রবার বিকেলে। গতকাল রাত পর্যন্ত বিতর্ক চলে সংসদে। এরই মাঝে মহিলা সংরক্ষণ আইন পাশ হয়ে গেল সংসদে। শুক্রবার সকালে ২০২৩ সালের বিবৃতি দিয়ে আইনটি কার্যকর করার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top