• Home
  • জেলার খবর
  • “৫ জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে”: মমতা বন্দ্যোপাধ্যায়

“৫ জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে”: মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “৫ জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে” ২১শে জুলাই সভা নিয়ে বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, সেই কর্মসূচি নানা ঝড়-জল পেরিয়ে দলকে করতে হবে। এখানেই শেষ নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার জেরার কথাও তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্ঘবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দেন।

রাজ্যে পালাবদলের পর বিশাল ভাঙন ধরেছে তৃণমূলে, যা এই মুহূর্তে এক বড় আলোচনার বিষয় রাজ্য রাজনীতিতে। ৬৪ জনেরও বেশি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সাথে হাত মেলানোর জেরে পরিষদীয় দলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। অন্যদিকে লোকসভাতেও একই চিত্র। দলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন যোগ দিয়েছেন বিজেপি নেতৃতাধীন এনডিএ সমর্থিত এনসিপিআইতে।

এই আবহে ২১শে জুলাই সভা নিয়ে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা থেকে উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ফোনের দ্বারা সকলকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না মিটিং-মিছিলের। অনুমতি চাওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য। আশা করি অনুমতি পাব আমরা। বছরে একটাই প্রোগ্রাম তৃণমূলের। আর তা আমাদের অনেক ঝড়-জল পেরিয়ে করতে হবে। কিন্তু, আমাদের মিটিং হবে ৫ জন কর্মী থাকলেও। তাই সমবেত হন, জমায়েত হন ২১শে জুলাই।”

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার এজেন্সি দিয়ে হেনস্থার প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আজকে ভাবুন তো কী যাচ্ছে আমাদের পরিবারের উপর দিয়ে! আমার দুই ভাইকে আমি আগেই তাড়িয়েছি। সবাই সমান হন না সব পরিবারে। কিন্তু আমার সঙ্গে থাকেন অভিষেকের বাবা-মা। আজকে লাগাতার কোর্টে যেতে হচ্ছে অভিষেককে। রোজ সিআইডি, ইডি ডাকছে।” তিনি সকলকে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন।

Releated Posts

বাংলায় চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি

এবার বাংলায়ও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত বিল পেশ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

শুভেন্দুর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার কালী

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষ তদন্তকারী দলের (সিট) আটক কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র…

ByByHafizur Rahaman Jun 26, 2026

মোথাবাড়ি কাণ্ড: গ্রেফতার কংগ্রেস নেতা সায়েম চৌধুরী

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় কলকাতায় এনআইএ দফতর থেকে। খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“মোদি সরকারের দ্বারা হত্যা” প্রশ্নফাঁসের পর আত্মঘাতী সম্পর্কে বললেন সুপ্রিয়া

তিনি বলেন, “বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতে নাগরিকদের ৬৫% তরুণ প্রজন্ম। কিন্তু তাদের অবস্থা কী? কঠিন পরিশ্রম করছেন…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top