• Home
  • জেলার খবর
  • তারাতলায় বিপর্যয়: দুর্ঘটনাস্থলে যান হুমায়ুন কবির

তারাতলায় বিপর্যয়: দুর্ঘটনাস্থলে যান হুমায়ুন কবির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তারাতলার দুর্ঘটনাস্থলে বুধবার রাত ১০টার কিছুক্ষণ আগে এলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান (এজেইউপি), তথা দলের বিধায়ক, হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, ঘটনার কথা তিনি বিধানসভাতেই জেনেছেন এবং শহরে রয়েছেন বলে তিনি স্বশরীরে ঘটনাস্থল দেখতে এসেছেন। শুধু তাই নয়, এদিন এজেইউপি বিধায়ক ক্ষতিগ্রস্তদের সমবেদনা দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তাও দেন।

এছাড়া যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য প্রশাসন ঘটনার পর যেভাবে দ্রুত উদ্ধারকাজে নেমেছে, তার প্রশংসাও করেছেন হুমায়ুন কবির। এর সঙ্গে তিনি এই আশাও করছেন যে সরকারের তরফ থেকে আগামীদিনে আর অনুমোদন করা হবে না খামতি থাকা কোনও নকশা। ঘটনাস্থলে গিয়েছিলেন বাম নেতা ফৈয়াজ আহমেদ খান সহ সিআইটিইউ নেতৃবৃন্দও।

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও অনেক। এখানেই শেষ হয়, কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো ভিতরে আটকে রয়েছে একাধিক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যাবতীয় সবকিছু খতিয়ে দেখেন। এরপর কড়া পদক্ষেপ নেন তিনি। তাঁর তরফ থেকে জানানো হয় যে জরুরি পরিষেবা বাদ দিয়ে ৩১ জুলাই পর্যন্ত শহরের সব নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে। 

পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টিও পরিষ্কার করে দেন যে এই সময়ের মধ্যে অডিট করা হবে সব নথিপত্র এবং পরিকাঠামো। আগামী ১ আগস্ট থেকে কাজ ফের শুরু করা যাবে যদি সব নথিপত্র ঠিক থাকে। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দলও (সিট)। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। কী হতে চলেছে আগামীদিনে, সেদিকেই এখন তাকিয়ে সকল রাজ্যবাসী সহ গোটা রাজনৈতিক মহল।

Releated Posts

“৫ জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে”: মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, “আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না মিটিং-মিছিলের। অনুমতি চাওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য। আশা করি অনুমতি পাব…

ByByHafizur Rahaman Jun 26, 2026

বাংলায় চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি

এবার বাংলায়ও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত বিল পেশ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

শুভেন্দুর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার কালী

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষ তদন্তকারী দলের (সিট) আটক কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র…

ByByHafizur Rahaman Jun 26, 2026

মোথাবাড়ি কাণ্ড: গ্রেফতার কংগ্রেস নেতা সায়েম চৌধুরী

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় কলকাতায় এনআইএ দফতর থেকে। খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top