দেবজিৎ মুখার্জি, কলকাতা: “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” রাজ্য বাজেট নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, গেরুয়া শিবিরের তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে, তা গণ বিরোধী এবং চটকদারী। শুধু তাই নয়, তিনি এই দাবিও করেন যে বাজেটে কোনও দিশা নেই বেকারদের কর্মসংস্থানের। পাশাপাশি, তিনি আবাস যোজনা ও হকার উচ্ছেদের প্রসঙ্গও তোলেন।
সোমবার, ২২ জুন, বিজেপি সরকার পেশ করেছে তাদের প্রথম বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করেছে, সেই সবটা তিনি তুলে ধরেছেন। গেরুয়া শিবিরের তরফ থেকে এই বাজেটকে সর্বব্যাপী বাজেটের তকমা দেওয়া হলেও তা মনে করছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের মতে, এই বাজেট জনস্বার্থ বিরোধী।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বিজেপি সরকারের এই বাজেট। গণ বিরোধী এবং চটকদারী এই বাজেট।” তাঁর সংযোজন, “দিশা নেই বেকারদের কর্মসংস্থানের। এড়িয়ে যাওয়া হয়েছে আবাস যোজনার দুর্নীতি। অমানবিকভাবে হচ্ছে হকার উচ্ছেদ। নেই সেই সমস্যার সমাধানের কথা। অথচ ৩ হাজার কোটি টাকা ধার্য হয়েছে মঠ মন্দির সংস্কারের জন্য।” এবার দেখার বিষয় যে বাজেটে যা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, তা পূরণ করার লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া হয় তাদের তরফ থেকে। শুধু তাই নয়, বিরোধীরাও এই বাজেটের বিরোধিতা করে পথে নেমে প্রতিবাদ জানায় কিনা, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।



By










