• Home
  • জেলার খবর
  • “কেন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন না?” মমতাকে প্রশ্ন ঋতব্রতর

“কেন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন না?” মমতাকে প্রশ্ন ঋতব্রতর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “কেন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন না?” মেয়ো রোডে আয়োজিত ২১শে জুলাই শহীদ দিবস সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, কী কারণে তদন্ত কমিশনের রিপোর্ট ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হল এবং আড়াল করার চেষ্টা হল কাদের? পাশাপাশি বিজেপির হাতে দলীয় কর্মীদের, সভায় যোগ দিতে আসার সময়ে, আক্রান্ত হওয়ার অভিযোগও তোলেন। 

এবারের ২১শে জুলাই শহীদ দিবস সভাকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। একদিকে পরাজিত হওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে গোটা তৃণমূল – কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। দুই শিবিরই পৃথক জায়গায় সভা করছে। মমতাপন্থীরা করবেন বিড়লা প্লানেটরিয়ামের সামনে। অন্যদিকে ঋতপন্থীরা করবেন গান্ধী মূর্তির পাদদেশে। সেই মতো মেয়ো রোডে সভার আয়োজন করা হয় ঋতব্রত শিবিরের তরফ থেকে।

সভামঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “সম্মান জানিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, কেন ভাবের ঘরে চুরি? কেন তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ্যে আনলেন না? কেন তদন্ত কমিশনের রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো? আড়াল করার চেষ্টা হলো কাদের?” বিজেপির হাতে সভায় যোগ দিতে আসার সময়ে দলীয় কর্মীদের আক্রান্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “দলীয় কর্মীরা কৃষ্ণনগর, ব্যারাকপুর, বীরভূমে আক্রান্ত হয়েছেন। আমরা বিষয়টা জানিয়েছি প্রশাসনকে। ফোনের রেকর্ডিংও রয়েছে আমাদের কাছে। মহেশতলা থেকে কর্মীদের বাসে করে আসার কথা ছিল। বিজেপির এক নেতা ফোন করে বাস মালিকদের হুমকি দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top