• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দিনেও অশান্তি, ফের তর্কাতর্কিতে জড়ালেন কুণাল

দ্বিতীয় দিনেও অশান্তি, ফের তর্কাতর্কিতে জড়ালেন কুণাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও দেখা গেল অশান্তির চিত্র। বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই কালীঘাট তৃণমূলের অন্যতম প্রভাবশালী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় গতকালের ঘটনা প্রসঙ্গে বক্তব্য রাখতে চাইলে স্পিকার রথীন্দ্র বোস খারিজ করে দিয়ে বলেন, “অত্যন্ত কলঙ্কজনক গতকালের ঘটনা। আজ কোনও আলোচনা হবে না তা নিয়ে।” এই মন্তব্যে আপত্তি জানিয়ে বেলেঘাটার কুণাল ঘোষ সোজা স্পিকারের আসনের সামনে গিয়ে কারণ জিজ্ঞেস করেন। তাঁর বক্তব্য, “নতুন ঘটনা নয় বিধানসভায় ওয়াকআউট, বাদানুবাদ বা মার্শাল ডেকে সদস্যকে বের করে দেওয়া।” স্পিকার তাঁকে ফিরে যেতে বললে তিনি প্রথমে রাজি না হলেও পরে ফিরে যান। তবে আজও তাঁকে কয়েকবার প্রতিবাদ জানাতে দেখা যায়। এদিন বিজেপি বিধায়কদের সঙ্গেও বচসায় জড়ান কালীঘাটপন্থী তৃণমূল বিধায়করা। বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির সঙ্গে বিশাল তর্কাতর্কিতে জড়ান কুণাল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top